Home খবর শুরু হল Lava Bold 2 5G ফোনের সেল, মাত্র 12,999 টাকা দামে পাওয়া যাবে 50MP ক্যামেরা, 120Hz AMOLED ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি

শুরু হল Lava Bold 2 5G ফোনের সেল, মাত্র 12,999 টাকা দামে পাওয়া যাবে 50MP ক্যামেরা, 120Hz AMOLED ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি

ভারতীয় স্মার্টফোন কোম্পানি Lava দেশের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন Lava Bold 2 5G ফোনের সেল শুরু করে দিয়েছে। আজ অর্থাৎ 19 মার্চ থেকে শপিং সাইটের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হয়েছে। সস্তা দাম এবং অসাধারণ ফিচার এই ফোনটিকে বাজেট সেগমেন্টে সুন্দর অপশন করে তুলতে পারে।

Lava Bold 2 5G ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 13,999 টাকা। লঞ্চ অফারে এই ফোনটি মাত্র 12,999 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে এবং ফোনটির দামে ব্যাঙ্ক অফার ও ইএম‌আই এর সুবিধাও পাওয়া যাবে।

Lava Bold 2 5G ফোনটিতে স্লিম ও প্রিমিয়াম লুক রয়েছে। এই ফোনটির থিকনেস প্রায় 7.55mm, ফলে ফোনটি হাতে যথেষ্ট স্লিম এবং হালকা ফিল হয়। ফোনটির ব্যাক প্যানেলে হরাইজন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে এবং এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট পাঞ্চ হোল ডিজাইন যোগ করা হয়েছে। এই ফোনটি Feather White এবং Midnight Black কালার অপশনে সেল করা হয়।

Lava Bold 2 5G ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে, যা প্রাইস রেঞ্জ হিসাবে যথেষ্ট উল্লেখযোগ্য বলা যায়। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7060 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই চিপসেট দৈনন্দিন ব্যাবহার এবং মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Lava Bold 2 5G ফোনের ব্যাক প্যানেলে Sony সেন্সর সহ 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Lava Bold 2 5G ফোনে 6GB RAM এর সঙ্গে 6GB Virtual RAM রয়েছে। অর্থাৎ এই ফোনটিতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে USB Type-C পোর্ট এবং 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Lava Bold 2 5G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এতে ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে কোনো অযাচিত অ্যাপ বা বিজ্ঞাপনের মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। কোম্পানির তরফ থেকে এই ফোনটির সঙ্গে ফ্রি হোম সার্ভিস দেওয়া হচ্ছে।

যারা কম বাজেটে একটি সুন্দর 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Lava Bold 2 5G ফোনটি দেখতে পারেন। এছাড়াও এই ফোনটির বিকল্প হিসাবে iQOO Z10 Lite, realme P4x এবং Tecno Spark Go 5G ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য।