Home খবর মাত্র 12999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ Lava Bold N2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

মাত্র 12999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ Lava Bold N2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ইন্ডিয়ান মোবাইল কোম্পানি লাভা ভারতের বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Lava Bold N2 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই সস্তা 5G স্মার্টফোনটি মাত্র 12,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে এক্সপেন্ডেবল RAM টেকনোলোজি সহ 8GB RAM দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে শক্তিশালী 6000mAh battery রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N2 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Bold N2 5G ফোনের স্পেসিফিকেশন

Lava Bold N2 5G স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডযুক্ত UNISOC T8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Bold N2 5G স্মার্টফোনটি 5,00,000 টাকার চেয়েও বেশি AnTuTu score পেয়েছে।

Lava Bold N2 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কোনো ধরনের এক্সটারনাল ইউআই দেওয়া হয়নি। এই লাভা স্মার্টফোনে বোল্ট-ফ্রি এবং অ্যাড-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনের এক্সপেন্ডেবল RAM এর সঙ্গে 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে ফোনটিতে 8GB RAM এর এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এতে 64GB Storage অপশন দেওয়া হয়ছে।

Lava Bold N2 5G স্মার্টফোনে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এত কম প্রাইস রেঞ্জে এই রিফ্রেশ রেট সত্যিই প্রশংসনীয়। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Lava Bold N2 5G স্মার্টফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Lava Bold N2 5G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Lava Bold N2 5G 5 স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Bold N2 5G স্মার্টফোনটি শক্তিশালী 6000mAh battery সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে ফোনটিতে প্রায় 815 মিনিট পর্যন্ত ক্রমাগত YouTube ভিডিও দেখা যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 8W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Lava Bold N2 5G ফোনের দাম

Lava Bold N2 5G স্মার্টফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রাখা হয়েছে। আগামী 9 জুন থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি Regal Gold এবং Billionaire Blue কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেল হিসাবে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে, এই ডিসকাউন্টের পর Lava Bold N2 5G ফোনটি 11,999 টাকা দামে কেনা যাবে।