ভারতের বাজারে Lava তাদের নতুন Shark 2 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ফোনটিতে 120Hz ডিসপ্লে, Unisoc T8200 প্রসেসর, 6,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা এবং Android 16 OS রয়েছে। এছাড়া ফোনটি Lava এর Vayu AI ইনটেলিজেন্ট এবং AI কম্প্যানিয়ন সহ পেশ করা হয়েছে। Lava Shark 2 Pro 5G ফোনটির দাম 16,699 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Shark 2 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
Lava Shark 2 Pro 5G ফোনের দাম
Lava Shark 2 Pro 5G ফোনের সিঙ্গেল ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের এই স্টোরেজ অপশনের দাম 16,699 টাকা রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফাইনেনশিয়াল স্কিম সহ দেশের অফলাইন রিটেইলস এবং সার্ভিস প্রোভাইডার্সের মাধ্যমে ফোনটি সেল করা হবে। Lava Shark 2 Pro 5G স্মার্টফোনটি Akash Blue এবং Nanda Silver কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Lava Shark 2 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
Lava Shark 2 Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফলে অসাধারণ স্ক্রলিং, গেমিং এবং ভিডিও উপভোগ করা যাবে।
প্রসেসিঙের জন্য Lava Shark 2 Pro 5G ফোনে Unisoc T8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এটি 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 500K+ AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 6GB RAM দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 6GB Virtual RAM যোগ করা হয়েছে, ফলে এই ফোনে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এছাড়াও এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। জানিয়ে রাখি মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
Lava Shark 2 Pro 5G ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 18W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Shark 2 Pro 5G ফোনটিতে 50MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Night Mode, HDR, Portrait, Film, Pro Mode এবং Motion Photo এর মতো ক্যামেরা ফিচার রয়েছে। ফোনটিতে Dual-View Video ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের সাহায্যে একইসঙ্গে দুটি আলাদা-আলাদা আঙ্গেল থেকে ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ 2K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Lava Shark 2 Pro 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে কোনো অপ্রয়োজনীয় প্রি-ইনস্টল অ্যাপ ছাড়াই ক্লিন ইউআই দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ফোনে কোম্পানির Vayu AI যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 1 Android OS আপগ্রেড এবং 2 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
জল ও ধুলো থেকে Lava Shark 2 Pro 5G ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়েল 5G SIM সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ফোনে Bluetooth 5.4, হাইব্রিড SIM স্লট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Face Unlock এর মতো ফিচার যোগ করা হয়েছে। হাইব্রিড স্লটে দুটি Nano SIM বা একটি SIM এবং একটি microSD কার্ড ব্যাবহার করা যাবে।
কোম্পানির পক্ষ থেকে Lava Shark 2 Pro 5G ফোনটির সঙ্গে Free Service অ্যাট হোম দেওয়া হবে। ফোনটিতে1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টটি এবং অ্যাক্সেসরিজে 6 মাসের ওয়ারেন্টটি পাওয়া যাবে।
যারা 16,000 টাকা বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, অসাধারণ ডিসপ্লে এবং পারফরমেন্স সহ স্মার্টফোন খুজছেন, তাদের জন্য Lava Shark 2 Pro 5G স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। এই স্মার্টফোনটি HMD Vibe 2 Pro 5G, boltt ACE 5G এবং Ai+ Nova 2 5G মডেলগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কিছুটা বাজেট বাড়িয়ে realme, Samsung বা OnePlus ব্র্যান্ডের কম দামের ফোন কেনা যেতে পারে। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী স্মার্টফোন কেনা উচিৎ।











