Home খবর মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল Lava Smart 4 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 6GB RAM

মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল Lava Smart 4 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 6GB RAM

সস্তা অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রেমীদের জন্য ভারতের বাজারে নতুন Lava Smart 4 স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই লাভা স্মার্টফোনটি qHD Display, 5000mAh Battery, 6GB RAM এবং Military Grade সহ মাত্র 8499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 10 হাজার টাকা দামে Lava Smart 4 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস।

Lava Smart 4 ফোনের ডিটেইলস

Lava Smart 4 ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্ট 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Konark Gold এবং Ajanta Grey কালার অপশনে সেল করা হতে পারে। এই নতুন ফোনটিতে 3GB RAM + 32GB Storage দেওয়া হয়েছে। এই ফোনে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 3GB ফিজিক্যাল RAM এবং 3GB ভার্চুয়াল RAM এর ব্যবহারে 6GB RAM (3GB+3GB) এর পারফরমেন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Lava Smart 4 4G ফোনটিতে Unisoc SC9863A প্রসেসর দেওয়া হয়েছে। এই 28 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনে PowerVR GE8322 জিপিইউ রয়েছে।

এই লাভা স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 গো এডিশন সহ লঞ্চ করা হয়েছে। Android GO অপারেটিং সিস্টেম থাকার ফলে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যায়। এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লাইট প্রসেসর এবং কম RAM থাকা সত্ত্বেও স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ধরনের অ্যাপ কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম এর সঙ্গে এইসব অ্যাপ ফোনে কম স্টোরেজ দখল করে এবং কম ইন্টারনেট ডেটা খরচ করে। এছাড়াও এই ধরনের অ্যাপ ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে দেয়।

Lava Smart 4 4G স্মার্টফোনে 6.56-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্টাইল সহ qHD রেজোলিউশন সাপোর্টেড স্ক্রিন রয়েছে। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Smart 4 4G ফোনটিতে 5000mAh battery দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 10W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই লাভা স্মার্টফোনটিতে
MIL-STD-810H সার্টিফায়েড মিলিটারি গ্ৰেড বডি রয়েছে। জানিয়ে রাখি কোম্পানির সস্তা স্মার্টফোনটিতে Free Home Service দেওয়া হবে।

যারা 4GB RAM সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Smart 4 Plus স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। সম্প্রতি ফোনটি বাজারে 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এটি ফোনের 4GB RAM + 64GB Storage অপশনের দাম। এতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনটিতে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে Lava Smart 4 স্মার্টফোনের মতো প্রসেসর রয়েছে।