ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা বর্তমানে যথেষ্ট অ্যাগ্ৰেসিভভাবে কাজ করছে। গত সপ্তাহে কোম্পানি সস্তা Lava Bold N2 5G এবং Lava Shark 2 5G স্মার্টফোন দুটি লঞ্চ করেছিল। ব্র্যান্ডের পক্ষ থেকে একটি নতুন Lava Smart 4 Plus স্মার্টফোন ভারতের বাজারে পেশ করা হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ 10 টাকার চেয়ে কম দামে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লো বাজেট স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Lava Smart 4 Plus ফোনের দাম
Lava Smart 4 Plus স্মার্টফোনটি অফলাইন মার্কেটে লঞ্চ করা হয়েছে। ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Lava Smart 4 Plus ফোনটি 9,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB RAM + 64GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। একইসঙ্গে Lava Smart 4 Plus ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার যোগ করা হয়েছে।
এই ফিচারের সহযোগিতায় 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 8GB RAM (4GB+4GB) পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনটিতে 256GB মেমরি কার্ড সাপোর্ট করবে। রিটেইল স্টোর এবং মোবাইল দোকানের মাধ্যমে Lava Smart 4 Plus স্মার্টফোনটি Himalayan Silver এবং Nilgiri Blue কালার অপশনে সেল করা হবে।
Lava Smart 4 Plus ফোনের স্পেসিফিকেশন
Lava Smart 4 Plus ফোনটি Android 15 Go এডিশন সহ লঞ্চ করা হয়েছে। Android Go অপারেটিং সিস্টেম থাকার কারণে ইউজাররা এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন। এই ধরনের অ্যাপ ফোনের কম স্টোরেজ দখল করে এবং অপেক্ষাকৃত দুর্বল RAM ও প্রসেসর সত্ত্বেও স্মুথ কাজ করে। এছাড়াও এই অ্যাপ্লিকেশন ব্যাবহার করলে কম ইন্টারনেট ডেটা ও ব্যাটারির চার্জ খরচ হয়।
Lava Smart 4 Plus ফোনটি Unisoc SC9863A প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.2GHz থেকে 1.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম,। কানেক্টিভিটির জন্য ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, এফএম এবং OTG এর মতো ফিচার দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Smart 4 Plus ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এটি কিছুটা কম মনে হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ক্রমাগত 615 মিনিট অর্থাৎ 10.25 ঘন্টা পর্যন্ত Youtube ভিডিও উপভোগ করা যাবে। অন্যদিকে সস্তা লাভা ফোনটিতে 14 দিনের বেশি স্ট্যানবায় টাইম পাওয়া যাবে। একইসঙ্গে ফোনে 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
Lava Smart 4 Plus ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্টাইল সহ 90Hz রিফ্রেশ রেট, 260PPI এবং 16M কালার সাপোর্ট করে। একইসঙ্গে ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে 2.5D Glass লেয়ার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Smart 4 Plus 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Lava Smart 4 Plus 4G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই সস্তা স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
