মাত্র 8999 টাকায় 4G এবং 11999 টাকার বিনিময়ে 5G স্মার্টফোন! শুরু হল Lava Virat V1

কিছু দিন আগে ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ভারতের বাজারে তাদের নতুন ‘বিরাট’ সিরিজের সূচনা করে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Lava Virat V1 4G ও Lava Virat V1 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে এবং আজ থেকে এই ফোনগুলির সেল শুরু হচ্ছে। প্রথম সেলে কোম্পানি ফোনদুটির দামে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে লঞ্চ প্রাইসের চেয়েও কম দামে এই ফোনদুটি কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনদুটির দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Lava Virat V1 4G ফোনের দাম

Lava Virat V1 4G ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 1,000 টাকা ডিসকাউন্ট সহ Lava Virat V1 4G ফোনটির দাম পড়বে 8,999 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টে ইতিমধ্যে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে এবং এই ফোনটি Himalayan Silver ও Nilgiri Blue কালার অপশনে কেনা যাবে।

Lava Virat V1 5G ফোনের দাম

Lava Virat V1 5G ফোনটিও সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM + 64GB Storage সহ এই ফোনটি 12,999 টাকা দামে পেশ করা হয়েছে। 1 টাকা ছাড়ে এই ফোনটি 11,999 টাকা দামে কেনা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই সস্তা 5G ফোনটি Arya Blue ও Sonar Gold কালার অপশনে সেল করা হবে।

Lava Virat V1 ফোনের স্পেসিফিকেশন

Lava Virat V1 4G ও 5G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে 4G মডেলটি 90Hz এবং 5G মডেল 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। উভয় ফোনে 2.5D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে।

Lava Virat V1 4G ফোনটি Android 15 Go Edition অপারেটিং সিস্টেমে কাজ করে, ফলে এতে অ্যাড-ফ্রি ও ব্লোট-ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে এই ফোনে Google Go অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যাবে। এই ধরনের অ্যাপ কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ কাজ করতে পারে। এছাড়াও এই অ্যাপগুলি ব্যাটারি কনজাম্পশন ও ইন্টারনেট খরচ কমায়।

প্রসেসিঙের জন্য Lava Virat V1 4G ফোনে UNISOC SC9863A চিপসেট দেওয়া হয়েছে। অপরদিকে Lava Virat V1 5G ফোনটিতে UNISOC T8200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। উভয় ফোনে Expandable RAM টেকনোলজি রয়েছে, ফলে ফোনের 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।

Lava Virat V1 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এক‌ইভাবে Lava Virat V1 5G ফোনটিতে অপেক্ষাকৃত বড় 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। উভয় স্মার্টফোনে 10W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Lava Virat V1 4G এবং 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই দুটি ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপেই LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই দুটি ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here