গত মাসে LAVA তাদের Virat V1 4G এবং 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার Pro মডেলের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 আগস্ট দুপুর 12 টা সময়ে LAVA Virat V1 Pro 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানির নতুন টিজারের মাধ্যমে ফোনের রেয়ার ডিজাইন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক LAVA Virat V1 Pro 5G ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
24 আগস্ট হবে এই ফোনের লঞ্চ
কোম্পানির পক্ষ থেকে LAVA Virat V1 Pro 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 2026 সালের 24 আগস্ট দুপুর 12 টা সময়ে ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে। অর্থাৎ লঞ্চের পর ইউজাররা ফোনটি এই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন।
Mark Your Calendars 👀
Virat V1 Pro 5G.
Launching 24th August, 12 PM. Exclusively on Flipkart.Built on 17 years of trust. 🤝
Stay Tuned!#Flipkart #LavaMobiles #ProudlyIndian #Shaqhataolavauthao pic.twitter.com/2HAB9FGJ39
— Lava Mobiles (@LavaMobile) August 20, 2026
LAVA Virat V1 Pro 5G ফোনের রেয়ার ডিজাইন
LAVA তাদের নতুন টিজারের মাধ্যমে Virat V1 Pro 5G ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এনেছে। জারি হওয়া টিজারের মাধ্যমে ফোনটি প্রিমিয়াম ডিজাইনে দেখা গেছে। ফোনের রেগুলার ক্যামেরা মডিউলের ভিতরে দুটি হরিজেন্টাল অবস্থিত পিল-শেপ ক্যামেরা মডিউল রয়েছে। লাভার পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানানো হয়নি।
টিজারের মাধ্যমে LAVA Virat V1 Pro 5G ফোনটি দুটি কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি ব্লু এবং হোয়াইট ফিনিশ সহ দেখানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের কালার অপশনগুলির অফিসিয়াল নাম সম্পর্কে জানানো হয়নি। লঞ্চের দিন আপকামিং ফোনের সম্পূর্ণ রেয়ার ডিজাইন প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।
আপাতত LAVA এর পক্ষ থেকে শুধুমাত্রই Virat V1 Pro 5G ফোনের লঞ্চ ডেট, Flipkart সেল এবং রেয়ার ডিজাইন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত আসন্ন ফোনের ডিসপ্লে, প্রসেসর, RAM, স্টোরেজ, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ফিচারের মতো গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। কোম্পানির এখনও ফ্লিপকার্টে আপকামিং ফোনের ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেনি। তাই ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য ইউজারদের অপেক্ষা করতে হবে।
বর্তমানে 24 আগস্ট দুপুর 12টা সময়ে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে এবং সপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি এক্সক্লুসিভ সেল করা হবে। জেসব ইউজাররা LAVA Virat V1 Pro 5G ফোনটি কেনার কথা ভাবছেন, সেইসব গ্রাহকরা আপকামিং ফোনের দাম এবং ফিচার ডিটেইলস জানার জন্য লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
