Home খবর 6000mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ হল LAVA Virat V1 Pro 5G স্মার্টফোন, দাম মাত্র 15,999 টাকা

6000mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ হল LAVA Virat V1 Pro 5G স্মার্টফোন, দাম মাত্র 15,999 টাকা

LAVA তাদের নতুন Virat V1 Pro 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি মাত্র 15,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 6000mAh বড় ব্যাটারি, Android 16, Unisoc T8200 প্রসেসর এবং 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির লঞ্চ অফার সহ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এরপর ফোনটি মাত্র 13,999 টাকা দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক LAVA Virat V1 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

LAVA Virat V1 Pro 5G ফোনের দাম এবং লঞ্চ অফার

ভারতে LAVA Virat V1 Pro 5G ফোনটির দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Sikkim Midnight এবং Spiti Frost কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে লঞ্চ অফারে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করা যাবে। আগামী 31 আগস্ট দুপুর 12টায় LAVA Virat V1 Pro 5G ফোনটির সেল শুরু হবে। গ্ৰাহকরা শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি কিনতে পারবেন।

LAVA Virat V1 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 260ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। অন্যদিকে সিকিউরিটির জন্য ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে ফোনটিতে 5G সহ 4G LTE, 4G VoLTE, 3G এবং 2G নেটওয়ার্ক সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ক্যামেরাতে Portrait, Slow Motion, Timelapse, Refocus, Audio Note, Motion Photo, Beauty, HDR, Night, AI, Panorama এবং Filters এর ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনটিতে LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে। ফোনটি HD এবং Full HD ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

LAVA Virat V1 Pro 5G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে Quick Charging ফিচার সাপোর্ট করে এবং বক্সের মধ্যেই চার্জারও দেওয়া হয়েছে। এতে চার্জিং স্পীডের জন্য 18ওয়াট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের বড় ব্যাটারি ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার এবং এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে।

LAVA Virat V1 Pro 5G ফোনের ডায়মেনশন 168.29mm x 77.64mm x 8.68mm এবং ওজন 207 গ্ৰাম। ফোনটিতে Dual SIM সাপোর্ট এবং Hybrid SIM Slot দেওয়া হয়েছে। এছাড়া ফোনে আইপি64 রেটিং এবং কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.4, Wi-Fi 5, Wi-Fi Hotspot, USB Tethering এবং OTG মতো ফিচার যোগ করা হয়েছে।

যারা 5G কানেক্টিভিটির পাশাপাশি বড় ব্যাটারি এবং নতুন Android 16 সফটওয়্যার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য মাত্র 15,999 টাকা দামে LAVA Virat V1 Pro 5G ফোনটি একটি ভালো অপশন হবে। লঞ্চ অফারে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের মাধ্যমে এই ফোনটি আরও কম দামে কেনা যাবে। তাই যেসব ইউজাররা নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা LAVA Virat V1 Pro 5G ফোনটি কিনতে পারেন।