6799 টাকা দামে লঞ্চ হল LAVA Yuva 3, জেনে নিন 5000mAh ব্যাটারি এবং 90Hz স্ক্রিন সহ এই ফোনের স্পেসিফিকেশন

ভারতীয় স্মার্টফোন কোম্পানি লাভা জ্যেজ দিন আগেই জানিয়ে দিয়েছিল কোম্পানি তাদের Yuva সিরিজের অধীনে LAVA Yuva 3 লঞ্চ করবে। এই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লিস্টেড ক্রে দেওয়া হয়েছিল এবং এবার এই ফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। নিচে এই নতুন ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল।

LAVA Yuva 3 এর ডিজাইন

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে এই ক্যামেরা সেটআপ অবস্থিত।
  • এই ফোনের ক্যামেরা অনেকটা iPhone 15 Pro Max এর মতো।
  • ব্যাক প্যানেল সম্পূর্ণ ফ্ল্যাট এবং নিচের দিকে LAVA এর ব্র্যান্ডিং রয়েছে
  • ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
  • একইভাবে ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এমএম অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল রয়েছে।

LAVA Yuva 3 এর স্পেসিফিকেশন

  • স্টোরেজ: এই ফোনে 4GB RAM রয়েছে। এই ফোনে 4GB expandable RAM ফিচার রয়েছে, যার ফলে এতে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ পেশ করা হয়েছে, যা 2 বছর সিকিউরিটি এবং ওএস আপডেট পাবে। প্রসেসিঙের জন্য এতে UNISOC T606 অক্টাকর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ডিসপ্লে: LAVA Yuva 3 ফোনে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য LAVA Yuva 3 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 13MP রেয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এতে UFS 2.2 ROM রয়েছে। রচারাও এতে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।

LAVA Yuva 3 এর দাম

লাভা তাদের এই নতুন ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করেছে। এই ফোনে 4GB RAM রয়েছে। ফোনটির 64GB Storage ভেরিয়েন্ট 6,799 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে LAVA Yuva 3 ফোনটির 128GB Storage মডেলের দাম রাখা হয়েছে 7,299 টাকা। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি Eclipse Black, Cosmic Lavender এবং Galaxy White কালারে সেল করা হবে। তবে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি আগামী 7 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here