Home খবর লাভা লঞ্চ করল কম দামের বেজল লেস 4জি স্মার্টফোন জেড1, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

লাভা লঞ্চ করল কম দামের বেজল লেস 4জি স্মার্টফোন জেড1, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

গত বছর লাভা ভারতে তাদের জেড সিরিজের স্মার্টফোন জেড60 লঞ্চ করেছিল। এই ফোনটি একটি সেলফি সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল। আজ লাভা ভারতে জেড সিরিজের জেড61 স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটি কোম্পানির পক্ষ থেকে মাত্র 5,750 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন মার্কেট থেকেও কেনা যাবে।

লাভা জেড61 স্মার্টফোনটি 18:9 আসপেক্ট রেশিওসহ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 5,45 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন ড‍্যামেজ ও স্ক্র‍্যাচ থেকে বাচাতে এটি 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। লাভার এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিও (অ্যান্ড্রয়েড গো) ভার্সনযুক্ত এবং এর সঙ্গে 1.5 গিগাহার্টসের কোয়াডকোর মিডিয়াটেকের 6739 চিপসেটে রান করে।

কোম্পানি এই ফোনে 1 জিবি র‍্যাম যোগ করেছে। ফোনে 16 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য লাভা জেড61 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির কোয়ালিটি আরও উন্নত করার জন্য ফ্রন্ট প‍্যানেলেও এল‌ইডি ফ্ল‍্যাশ আছে।

লাভা জেড61 একটি 4জি ভোএলটিই স্মার্টফোন যা ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিএসের মত সব বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। এবং এটি এআই টেকনিকযুক্ত। এই টেকনিক শুধুমাত্র ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ বাড়ায় না বরং বিভিন্ন অ্যাপ্লিকেশন দ্বারা কনজিউম করা ব‍্যাটারীও মনিটর করে।