Lenovo ভারতের বাজারে তাদের নতুন ট্যাবলেট ডিভাইস Lenovo Idea Tab Plus লঞ্চ করে দিয়েছে। এই ট্যাবটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এবং দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসে প্রিমিয়াম ডিজাইন, 12.1-ইঞ্চির 2.5K ডিসপ্লে, 10200mAh ব্যাটারি এবং বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে। শপিং সাইট আমাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ট্যাবটি লিস্টেড করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Lenovo Idea Tab Plus ট্যাবে স্লিম এবং হালকা ডিজাইন রয়েছে। ট্যাবটির থিকনেস মাত্র 6.29mm এবং ওজন 530 গ্ৰাম। ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। এতে 12.1-ইঞ্চির 2.5K LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 96% DCI-P3 কালার গামুট এবং 800nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে TUV Rheinland সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে লো ব্লু লাইট এবং আই-সেফ ভিজুয়াল পাওয়া যায়।
প্রসেসিঙের জন্য Lenovo Idea Tab Plus ট্যাবে MediaTek Dimensity 6400 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ট্যাবটিতে 8GB ও 12GB LPDDR4X RAM এর সঙ্গে 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে এই ট্যাবের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। এই ট্যাবটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে দুই বছর ওএস আপডেট পাওয়া যাবে।
Lenovo Idea Tab Plus ট্যাবে 13MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,200mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর এই ট্যাবে প্রায় 13 ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং করা যাবে।
সুন্দর অডিও কোয়ালিটির জন্য এই ট্যাবে Dolby Atmos সাপোর্টেড কোয়াড স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5G, WiFi 5 ও Bluetooth 5.2 যোগ করা হয়েছে। এই ট্যাবলেটে Lenovo Notepad, Squid, Nebo এবং MyScript Calculator এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য অ্যাপ রয়েছে। সবচেয়ে বড় কথা Lenovo Idea Tab Plus ট্যাবের বক্সের মধ্যেই Lenovo Tab Pen দেওয়া হচ্ছে। এটি স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য যথেষ্ট উপযোগী হয়ে উঠতে পারে।
Lenovo Idea Tab Plus ট্যাবলেটে Lenovo Smart Connect ফিচার যোগ করা হয়েছে, এর সাহায্যে ইউজাররা সহজেই ফাইল শেয়ারিং, ক্রস কন্ট্রোল, উইন্ডোজ ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ স্ট্রিম করতে এবং ইন্সট্যান্ট কপি-পেস্টের মতো সুবিধা উপভোগ করতে পারবেন। এই ডিভাইসে Circle to Search, Google Gemini ইন্টিগ্ৰেশন, অ্যাপ সুইচ না করেই ট্রান্সলেট করার সুবিধা এবং Lenovo AI Notes এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে।
Lenovo Idea Tab Plus ট্যাবের 8GB+256GB মডেলের দাম 27,999 টাকা রাখা হয়েছে। একইভাবে এই ডিভাইসের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ট্যাবের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ডিভাইস সেল করা হবে। এই ট্যাবটি Cloud Grey এবং Luna Grey কালার অপশনে পেশ করা হয়েছে।
যেসব ইউজাররা বড় স্ক্রিনে কন্টেন্ট দেখতে, অনলাইন ক্লাস করতে, নোট লিখতে এবং মাল্টি টাস্কিং করতে চান তাদের Lenovo Idea Tab Plus ট্যাবটি দারুণ পছন্দ হবে। স্টুডেন্ট এবং প্রফেশনালদের পাশাপাশি সব ধরনের ইউজারদের জন্য এই ডিভাইসটি যথেষ্ট উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। বাজারে উপস্থিত Samsung Galaxy Tab A11 Plus, Xiaomi Pad 7 এবং Moto Pad 60 Pro ডিভাইসগুলির সঙ্গে এই ট্যাবের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
যারা সুন্দর ডিসপ্লে, বড় ব্যাটারি এবং বক্সের মধ্যে পেন সহ একটি নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য Lenovo Idea Tab Plus সেরা বিকল্প হয়ে উঠতে পারে।
