Home খবর ভারতে লঞ্চ হল Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেট, রয়েছে 13-ইঞ্চির 3.5K ডিসপ্লে এবং Snapdragon 8s Gen 4 প্রসেসর

ভারতে লঞ্চ হল Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেট, রয়েছে 13-ইঞ্চির 3.5K ডিসপ্লে এবং Snapdragon 8s Gen 4 প্রসেসর

ভারতের বাজারে Lenovo তাদের নতুন AI-পাওয়ারর্ড Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যারা ট্যাবলেট পোর্টাবিলিটি সহ ল্যাপটপের মতো পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেটটি পেশ করা হয়েছে। অন্যদিকে স্টুডেন্ট, ক্রিয়েটার এবং প্রফেশনাল ইউজারদের জন্য এই ট্যাবলেটটি একটি ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেটের ডিটেইলস সম্পর্কে।

Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেটে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 13-ইঞ্চির বড় 3.5K PureSight Pro ডিসপ্লে দেওয়া হয়েছে। বড় ডিসপ্লে এবং স্মুথ রিফ্রেশ রেটের দৌলতে এই ডিভাইসে পড়া, কন্টেন্ট দেখা এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেটে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এটি অন ডিভাইস AI ক্যাপাবিলিটি সহ লঞ্চ করা হয়েছে। এই ট্যাবে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে, ফলে খুব সহজেই মাল্টিটাস্কিং এবং হেভি প্রসেসিং উপভোগ করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এতে AI Notes, Smart Reader, AI Creation Tools এবং Live Transcript এর মতো ফিচার যোগ করা হয়েছে, যা ইউজারদের কন্টেন্ট ক্রিয়েট এবং ম্যানেজ করতে সাহায্য করবে। একইসঙ্গে ট্যাবলেটটিতে Circle to Search এবং Google Gemini এর মতো ফিচার রয়েছে।

Lenovo Idea Tab Pro Gen 2 বিশেষভাবে প্রোডাক্টিভিটির জন্য ডিজাইন করা হয়েছে। এটি কীবোর্ড এবং টাচপ্যাড আক্সেসরিসের সঙ্গে ল্যাপটপের মতো ব্যাবহার করা যাবে। একইসঙ্গে বক্সে উপস্থিত Lenovo Tab Pen Plus এর ব্যাবহার করে ইউজাররা নোট লিখতে, স্কেচিং এবং এডিটিং করতে পারবেন। এই ট্যাবলেটের প্রিমিয়াম মেটাল বডি ডিজাইন এবং 598 গ্রাম ওজন এটিকে আরও পোর্টেবল এবং দারুণ ব্যাবহারযোগ্য করে তোলে।

এন্টারটেইনমেন্টের জন্য Lenovo Idea Tab Pro Gen 2 ফোনটিতে Dolby Atmos সাপোর্টেড JBL কোয়াড স্পিকার দেওয়া হয়েছে, এর ফলে দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্স করা যায়। এই ট্যাবলেটটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফিউচার আপডেট দেওয়া হবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7 এবং Bluetooth 6.0 এর মতো লেটেস্ট ফিচার যোগ করা হয়েছে।

ভারতের বাজারে Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেটটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 2026 সালের 1 মে থেকে Lenovo এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ট্যাবলেটটি সেল করা হবে। লঞ্চ অফার হিসাবে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট জারি করা হবে।

যারা AI ফিচার, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ডিসপ্লে সহ ট্যাবলেট খুঁজছেন, তাদের জন্য Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবলেটটি দারুণ অপশন হবে। ইউজাররা এই নতুন ট্যাবলেটটি কিনতে পারেন। তবে যারা অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেট খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত OnePlus Pad 2 এবং Xiaomi Pad 8 ট্যাবলেটগুলি দেখতে পারেন।