Home খবর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 9000mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল Lenovo Legion Y700 5th Gen AI ট্যাবলেট

Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 9000mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল Lenovo Legion Y700 5th Gen AI ট্যাবলেট

Lenovo তাদের হোম মার্কেট চীনে নতুন Legion Y700 5th Gen AI ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবে হাইএন্ড স্পেসিফিকেশন, শক্তিশালী AI ফিচার এবং 24GB পর্যন্ত RAM যোগ করা হয়েছে। এর ফলে এই ডিভাইসটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট সেগমেন্টে একটি অসাধারণ অপশন হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Legion Y700 5th Gen AI ট্যাবলেটে 8.8 ইঞ্চির LCD গেমিং ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3K রেজোলিউশন (3040 x 1904 পিক্সেল), 165Hz রিফ্রেশ রেট এবং 800nits ব্রাইটনেস দিতে সক্ষম। এর সঙ্গে এতে 12-বিট কালার ডেপ্থ, 2640Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং এবং 480Hz মাল্টি টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে, ফলে গেমিং ও স্টাইলাস ইউজ আর‌ও স্মুথ হয়ে ওঠে। এছাড়াও এই স্ক্রিনে TUV Rheinland সার্টিফিকেশন যোগ করা হয়েছে, এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Legion Y700 5th Gen AI ট্যাবে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই ট্যাবটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। জানিয়ে রাখি এই ডিভাইসটি 45 লক্ষের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে।

Legion Y700 5th Gen AI ট্যাবলেটের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটির অ্যাডভান্স AI ফিচার। এতে Tianxi Personal Super Intelligent Agent দেওয়া হয়েছে, যা একটি সিস্টেম-লেভেল AI অ্যাসিস্ট্যান্ট। এটি ইউজারদের প্রয়োজন অনুযায়ী পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স দিতে পারে। এছাড়াও Tianxi AI PadClaw ফিচার যোগ করা হয়েছে এবং এটি এক ক্লিকে অ্যাক্টিভ করা যায়। এটি ইন্টারনেট ছাড়াও লোকালি কাজ করতে সক্ষম। ইউজারদের ব্যাবহার অনুযায়ী এই ফিচার অ্যাডজাস্ট করে।

Legion Y700 5th Gen AI ট্যাবে 24GB পর্যন্ত LPDDR5T RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 Pro ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ট্যাবের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। হীট ম্যানেজমেন্টের জন্য এই ডিভাইসে 3rd Gen Qiankun কুলিং সিস্টেম রয়েছে, এতে 17,353 mm² VC এরিয়া দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Legion Y700 5th Gen AI ট্যাবলেটের ব্যাক প্যানেলে LEGION HALO লাইটিং রিং সহ 50MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ট্যাবলেটে 68W ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচার সহ 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে AI পারফরমেন্স শিডিউলিং, AI নেটওয়ার্ক এক্সেলেরেশন, AI সাউন্ড ডিটেকশন 2.0 (ফুটস্টেপ ডিটেকশন) এবং AI এইমিং অ্যাসিস্ট 2.0 ফিচার যোগ করা হয়েছে।
চীনের বাজারে Legion Y700 5th Gen AI ট্যাবলেটের 12GB + 256GB মডেল 4,299 ইউয়ান (প্রায় 58,000 টাকা), 16GB + 512GB ভেরিয়েন্ট 5,099 ইউয়ান (প্রায় 69,215 টাকা) এবং 24GB + 1TB টপ মডেল 6,399 ইউয়ান (প্রায় 86,862 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে।