Motorola এর সম্পর্কে অনেকদিন আগে খবর এসেছিল যে এই ব্র্যান্ডের একটি নতুন স্মার্টফোন মার্কেটে আসার জন্য তৈরি হয়ে গেছে যা মোটোরোলার উপস্থিত মোবাইল গুলি থেকে আলাদা হবে। এই ফোনটিকে আলাদা বলা হচ্ছে কারন এটি তৈরি করবে মোটোরোলার মালিকানা অধিকার রাখা Lenovo না বরং ইংল্যান্ডের বেস্ট টেক কোম্পানি Bullitt Group করবে। আবার এখন নতুন রিপোর্টে Motorola এর আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন্সের সম্পর্কে বলা হয়েছে।
Bullitt Group এর বলা Motorola এর এই ফোনের তথ্য ডিলেনটেক ওয়েবসাইট এর মাধ্যমে সামনে এসেছে। মোটোরোলার এই ফোনের নাম এখনো সামনে আসেনি কিন্তু বলা হচ্ছে যে এটি একটি রাগ্ড ফোন হবে যা অনুকূল আবহাওয়ার জন্য বানানো হয়েছে। এরকম ফোন গ্রীষ্ম, শীত এবং বর্ষা সহ্য করার পাশাপাশি পড়ে যাওয়া এবং টোকা খেলেও সুরক্ষিত থাকবে। রিপোর্ট অনুযায়ী Motorola এর এই ফোনটিকে 5,000এমএএইচ ব্যাটারীর সাথে লঞ্চ করা হবে এবং বড়ো ব্যাটারীর সাথেই এই ফোনে 20ওয়াট ফাসৃট চার্জিং টেকনিকও দেখা যাবে।
ফোনটির দাম এত হতে পারে
Motorola স্মার্টফোনের ব্যাটারী পাওয়ার ছাড়া এও বলা হয়েছে যে প্রসেসিং এর জন্য এই মোবাইলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662চিপসেট দেওয়া হবে। শোনা যাচ্ছে যে এই চিপসেট কম দামের স্মার্টফোনে দেখা যায় যার দাম প্রায় 10,000 টাকার কাছাকাছি হয়। তাই আশা করা যাচ্ছে যে মোটোরোলার এই ফোনটি 10,000 টাকা অথবা তার কম দামে লঞ্চ হতে পারে। লিক অনুযায়ী গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ সাপোর্ট দেওয়া হবে।
Moto G50 5G
মোটোরোলার এই আগামী ডিভাইসের অন্য তথ্য এখনো আসেনি কিন্তু এর আগে লঞ্চ হওয়া মোটো জি50 এর কথা বলা হলে এই ফোনে 1600×720 পিক্সেল রেজিউলেশনের 6.5ইঞ্চির ম্যাক্স বিজন এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট 90Hz আর আস্পেক্ট রেশিও 20:9। আবার মোটো G50 তে 4জিবি র্যাম দেওয়া হয়েছে আর এই ফোনটি 64জিবি/128জিবি এর ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়। যদি আপনি ফোনের স্টোরেজ বাড়াতে চান তাহলে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এটি 1টিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh এর ব্যাটারী দেওয়া আছে যা 15ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে 3.5mm অডিও জ্যাক, টাইপ-c পোর্ট, ওয়াইফাই 5GHz, ব্লুটুথ 5.0, 4G আর এনএফসি এর মতো অপশন থাকবে। সাথে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এ কাজ করে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 48মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সাথে একটি 5মেগাপিক্সেলের ম্যাক্রো আর একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এটুকুই না সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ক্যামেরা ফিচার্স হিসেবে ফোনে এইচডিআর, টাইমার, অ্যাক্টিভ ফোটো, টাইমল্যাপ্স ভিডিও, প্রো মোড, প্রোট্রেট মোডের সাথে আরো কিছু অপশনও দেওয়া থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
