Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Lenovo Tab K10 Gen 2, লিস্টেড হল অফিসিয়ালি সাইটে

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Lenovo Tab K10 Gen 2, লিস্টেড হল অফিসিয়ালি সাইটে

Lenovo Tab K10 Gen 2 ট্যাবলেট অফিসিয়ালি তাদের ‘প্রোডাক্ট স্পেসিফিকেশন রেফারেন্স’ পেজে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে শীঘ্রই ট্যাবলেটটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। Lenovo Tab K10 Gen 2 ট্যাবলেট আগের K10 মেডেলের আপগ্রেড ভার্সন হতে চলেছে। এটি 2021 সালে লঞ্চ করা হয়েছিল।

যেহেতু এটি এখনও পর্যন্ত শুধুমাত্র অনলাইনে লিস্টেড হয়েছে, তাই এখনও পর্যন্ত ভারতীয় দাম এবং সেল ডিটেইলস জানা যায়নি। যদি প্রকাশ্যে আসা তথ্য সঠিক হয়, তবে আমরা পরবর্তী সময়ে পোস্টের মাধ্যমে এই ট্যাবলেটটি সম্পর্কে জানিয়ে দেব।

Lenovo Tab K10 Gen 2 এর স্পেসিফিকেশন

Lenovo Tab K10 Gen 2 এর নতুনত্ব ?

আগের মডেলের 10.3 ইঞ্চির ডিসপ্লেয়ের তুলনায় Lenovo Tab K10 Gen 2 ট্যাবলেটে কিছুটা ছোট 10.1 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আগের মডেলে মিডিয়াটেক P22T প্রসেসর ছিল, এবার হ্যালিও G85 চিপসেট সহ ব্যাকল্পিক 4G LTE কানেক্টিভিটি রয়েছে। তবে ব্যাটারি ক্যাপাসিটি 7,500mAh থেকে কমে 5,100mAh ব্যাটারি হয়েছে গেছে। অন্যদিকে চার্জিং স্পীড 10W থেকে বেড়ে 20W করে দেওয়া হয়েছে। এছাড়া ওয়েবসাইটে 128GB মডেল লিস্টেড রয়েছে।