যারা বাড়ির জন্য একটি নতুন 4K স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য LG এর 43 ইঞ্চির NU87 AI Series Nano 4K Ultra HD Smart webOS LED TV একটি সুন্দর অপশন। বর্তমানে আমাজন সেলে এই 2026 মডেল 30 শতাংশ ডিসকাউন্ট সহ 31,999 টাকা দামে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি এই টিভির MRP 45,990 টাকা। অর্থাৎ এই টিভির দামে 13,991 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই টিভি 16,000 টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট সহ কেনা যাবে। এর সঙ্গে থাকছে ক্যাশব্যাক এবং নো কস্ট ইএমআই এর মত অফারের সুবিধা।
বর্তমানে এমাজনে এই LG স্মার্ট টিভি 31,999 টাকা দামে লিস্টেড করা রয়েছে। তবে এটির এমআরপি 45,990 টাকা। এই টিভিতে সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও এসবিআই ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3000 টাকা ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে Amazon Pay ব্যালেন্স হিসাবে 959 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এছাড়াও সিলেক্টেড ক্রেডিট কার্ডের মাধ্যমে নো কস্ট ইএমআই এর ক্ষেত্রে মাসিক 3,212.97 টাকা সুদ সাশ্রয়ের সুবিধা থাকছে। EMI শুরু হচ্ছে মাত্র 1,125 টাকা প্রতি মাস থেকে। বিজনেস গ্ৰাহকরা GST ইনভয়েসের মাধ্যমে 18% সাশ্রয় করতে পারবেন।
LG NU87 AI Series স্মার্ট টিভিতে 3840 x 2160 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 43 ইঞ্চির 4K Ultra HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 60Hz রিফ্রেশ রেট এবং 178 ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল পাওয়া যাবে। এই টিভিতে α7 AI Processor 4K Gen9 যোগ করা হয়েছে। এতে 4K Super Upscaling, Dynamic Tone Mapping, AI HDR Remastering এবং Precision HDR Master Pro এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই টিভি HDR10 এবং HLG সাপোর্ট করে। এছাড়াও এতে ফিল্মমেকার মোড ও 9 পিকচার মোড দেওয়া হয়েছে, ফলে ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী পিকচার কোয়ালিটি সেট করতে পারবেন।
এই LG স্মার্ট টিভি webOS 26 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে AI Concierge, AI Chatbot, AI Voice ID এবং AI Recommendation ফিচার যোগ করা হয়েছে। AI Search ফিচারে Microsoft Copilot ও Gemini সাপোর্ট রয়েছে। তবে কিছু AI ফিচার ব্যাবহারের জন্য অতিরিক্ত ডিভাইস বা সাপোর্ট প্রয়োজন হতে পারে।
এই টিভিতে LG ThinQ, Google Cast, Sports Alert, Games Service, Music Service এবং ফুল ওয়েব ব্রাউজারের মতো ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে LG Shield যোগ করা হয়েছে। এই টিভিতে 1.5GB RAM এবং 8GB স্টোরেজ রয়েছে।
এই LG টিভিতে 20W এর 2.0 স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। এতে AI Sound Pro ফিচার যোগ করা হয়েছে, যা ভার্চুয়াল 9.1.2 চ্যানেল সাউন্ড এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য অডিও আপমিক্স করে। এছাড়াও Dolby Atmos এবং Clear Voice Pro সাপোর্ট রয়েছে। Clear Voice Pro ফিচার স্পষ্টভাবে ডায়লগ শুনতে সাহায্য করে। এই টিভিতে LG Sound Sync, Sound Mode Share, Bluetooth Surround Ready এবং WOW Orchestra এর মতো অডিও ফিচার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসাবে LG NU87 টিভিতে eARC এবং ALLM সাপোর্ট সহ 3 HDMI পোর্ট যোগ করা হয়েছে। এর মাধ্যমে সেট-টপ বক্স, গেমিং কনসোল ও অন্যান্য ডিভাইস কানেক্ট করা যাবে। এছাড়াও এতে 1 USB 2.0 পোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.3, Ethernet এবং 2 RF ইনপুট রয়েছে। এটি ওয়াল মাউন্ট এবং টেবিল টপ উভয় পদ্ধতিতে ব্যাবহার করা যাবে। এতে 2-স্টার এনার্জি রেটিং দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী গোটা বছরে এতে 138.85 kWh বিদ্যুৎ খরচ হবে। প্রোডাক্ট লিস্টিং অনুযায়ী এতে 12 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।
এবার প্রশ্ন উঠতেই পারে এই LG Smart TV কেনা কি ঠিক হবে? যেসব ইউজাররা 4K রেজোলিউশন, AI ফিচার, পিকচার মোড, webOS 26 এবং Dolby Atmos সাপোর্ট সহ টিভি খুঁজছেন তাদের জন্য 31,999 টাকা দামে LG এর এই 43 ইঞ্চির 4K স্মার্ট টিভি সুন্দর অপশন। তবে টিভিটি কেনার আগে SBI কার্ড ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং EMI এর শর্তাবলী দেখে নেওয়া উচিৎ। জানিয়ে রাখি 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 959 টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।
