Home খবর 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম

64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম

টেক কোম্পানি এলজি বিগত কিছু সময় ধরে একের পর এক নতুন স্মার্টফোন পেশ করে চলেছে। কয়েক দিন আগে কোম্পানি তাদের ‘কে’ সিরিজে LG K62 ও LG K52 স্মার্টফোন লঞ্চ করেছে। এবার এই সিরিজেই কোম্পানি LG K92 5G নামে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত। এলজি এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জেনে নেওয়া যাক ফোনটির সমস্ত ডিটেইলস।

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য LG K92 5G এর ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত এবং 81 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ও 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত এবং 77 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত LG K92 5G তে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। 6 জিবি র‍্যামের সঙ্গে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেটে রান করে। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে LG K92 5G তে ওয়াইফাই 802.11 এসি, এন‌এফসি, ব্লুটুথ 5.1 এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে স্টেরিও স্পীকার, এলজি 3ডি সাউন্ড ইঞ্জিন ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

দাম

কোম্পানির পক্ষ থেকে LG K92 5G ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট $359 (প্রায় 26,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি টাইটান গ্ৰে রিফলেকটিভ কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। AT&T, Cricket Wireless ও US Cellular এর মাধ্যমে ফোনটি বেচা হবে। LG K92 5G ফোনটি AT&T তে আগামী 6 নভেম্বর থেকে সেল করা হবে এবং US Cellular এ 19 নভেম্বর থেকে ফোনটি বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন