Home খবর এলজি লঞ্চ করেছে নতুন স্মার্টফোন সিরিজ, এক সঙ্গে লঞ্চ হল তিনটি দারুণ স্মার্টফোন

এলজি লঞ্চ করেছে নতুন স্মার্টফোন সিরিজ, এক সঙ্গে লঞ্চ হল তিনটি দারুণ স্মার্টফোন

আমরা একটি খবর দিয়েছিলাম যে এলজি কিউ7 স্টাইলস প্লাস গ্লোবাল সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। গতকাল কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ “কিউ স্টাইলস” আন্তর্জাতিক স্তরে লঞ্চ করেছে। কোম্পানি এই সিরিজের তিনটি ডিভাইস এক সঙ্গে লঞ্চ করেছে। আন্তর্জাতিক স্তরে কিউ স্টাইলস, কিউ স্টাইলস+ এবং কিউ স্টাইলস এ পেশ করেছে যা খুব তাড়াতাড়ি বিভিন্ন বাজারে উপলব্ধ।হবে।

এলজি কিউ স্টাইলস সিরিজের তিনটি ফোন‌ই 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ফুল ভিশন বেজল লেস ডিসপ্লের।সঙ্গে পেশ করা হয়েছে যা 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনগুলিতে 8.1.1 অরিও ভার্সন আছে যা বিভিন্ন গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে রান করে।

এলজি কিউ স্টাইলস এবং কিউ স্টাইলস এ তে 3 জিবি করে র‍্যাম আছে এবং কিউ স্টাইলস+ এ 4 জিবি র‍্যাম আছে। এক‌ই ভাবে কিউ স্টাইলস এবং কিউ স্টাইলস এ তে 32 জিবি করে এবং কিউ স্টাইলস+ এ 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। তিনটি ফোনেই 2 টিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য কিউ স্টাইলস এ তে ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে এবং কিউ স্টাইলস ও কিউ স্টাইলস+ এ 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। সেলফির জন্য কিউ স্টাইলস এ তে 5 মেগাপিক্সেল এবং কিউ স্টাইলস ও কিউ স্টাইলস+ এ কোথাও 8 মেগাপিক্সেল ও কোথাও 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে।

এলজি কিউ স্টাইলস এবং কিউ স্টাইলস+ এ আইপি68 রেটিং যোগ করেছে, যা একে জল ও ধূলোর হাত থেকে বাচায়। কোম্পানি এই তিনটি ফোনে স্টাইলস পেনের সঙ্গে পেশ করেছে। ফোনগুলিতে বেসিক কানেক্টিভিটির সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে। তিনটি ফোন আলাদা আলাদা দিনে লঞ্চ কযবে।