Home খবর ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Infinix Smart 7 HD, দাম মাত্র 5399 টাকা

ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Infinix Smart 7 HD, দাম মাত্র 5399 টাকা

Highlights

ইনফিনিক্স দুই দিন আগে ভারতের বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন হিসাবে Infinix Smart 7 HD ফোনটি লঞ্চ করেছে। এই ফোনে বড় স্ক্রিন, XOS 12, 4G AI প্রসেসর এবং 5,000mAh Battery এর মতো সুন্দ ফিচার রয়েছে এবং এর দাম মাত্র 5,999 টাকা থেকে শুরু। এই পোস্টে Infinix Smart 7 HD এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: ভিডিওতে দেখুন OnePlus Nord CE 3 Lite 5G, জেনে নিন সমস্ত তথ্য

Infinix Smart 7 HD এর দাম

ইনফিনিক্স স্মার্ট 7 এইচডি ফোনটি ভারতের বাজারে একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 2GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটির দাম 5,999 টাকা রাখা হয়েছে। তবে প্রথম সেলে ফোনটি মাত্র 5,399 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 4 মে থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Silk Blue, Green Apple, Ink Black এবং Jade White কালারে সেল করা হবে।

Infinix Smart 7 HD এর স্পেসিফিকেশন

Infinix Smart 7 HD ফোনটি ওয়েভ প্যাটার্নে পেশ করা হয়েছে। এতে ওয়াটারড্রপ নচযুক্ত 6.6 ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। আরও পড়ুন: 16GB RAM এবং 10 5G Bands এর সাপোর্ট সহ লঞ্চ হল Tecno Spark 10 5G স্মার্টফোনের নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম

এই ফোনটি Android 12 ‘Go’ এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এর সঙ্গে এতে এক্সঅএস 12 রয়েছে। Android Go থাকার ফলে এতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা অল্প RAM এবং স্টোরেজ সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। Infinix Smart 7 HD তে 2GB RAM এবং 2GB virtual RAM দেওয়া হয়েছে অর্থাৎ এতে মোট 4GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য Infinix Smart 7 HD এর ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং সিকিউরিটি ফিচার হিসাবে এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Realme 11 Pro + 5G স্মার্টফোনের ডিজাইন, 200MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন