একদিকে যেমন স্মার্টফোনের দাম ক্রমশ বেড়েই চলেছে, অপরদিকে টেক ব্র্যান্ড পোকো ভারতে তাদের নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে POCO C81 series লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানির আপকামিং সিরিজটি টিজ করা হচ্ছে এবং শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে আসন্ন ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে।
ভারতের বাজারে POCO C81 সিরিজ লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের আসন্ন ফোনগুলির নাম সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে কোম্পানি এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। ভারতে আপকামিং ফোনগুলি POCO C81 4G এবং POCO C81 Pro 5G নামে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি POCO ফোনটি রেডমি ফোনের কপি হতে পারে। একদিকে POCO C81 Pro ফোনটি Redmi A7 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, অন্যদিকে POCO C81 ফোনটি Redmi A7 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি আগেই ভারতে Redmi A7 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল, তবে আপাতত কোম্পানির পক্ষ থেকে Redmi A7 ফোনটি লঞ্চ করা হবে না। 21 এপ্রিল ভারতে Redmi A7 ফোনটি ভারতে পেশ করা হয়েছে এবং আসন্ন POCO C81 ফোনটি এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে POCO C81 4G এবং POCO C81 Pro 5G ফোনদুটি এক সঙ্গে লঞ্চ না করে, আলাদা আলাদা দিনে পেশ করা হতে পারে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে, এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
Redmi A7 Pro 5G ফোনটিতে Unisoc T8300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ POCO C81 Pro 5G ফোনটিও একই প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য সস্তা 5G ফোনটিতে মালী জি57 জিপিইউ যোগ করা হতে পারে।
POCO C81 Pro 5G ফোনটিতে রেডমি এ7 প্রো ফোনের মতো 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন Low Blue Light ও Flicker-Free সার্টিফাইড, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও চোখের ক্ষতি কম হবে।
ভারতের বাজারে POCO C81 Pro 5G ফোনটি 6300এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। রেডমি এ7 প্রো ফোনে 4 বছরের ব্যাটারি হেলথ দেওয়া হয়েছিল এবং POCO ফোনটিতে একই ব্যাটারি হেলথ দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। আসন্ন POCO C81 Pro 5G ফোনটিতে 7.5W Reverse ওয়্যারর্ড চার্জিং টেকনোলোজি থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য POCO C81 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। আপকামিং POCO C81 Pro 5G ফোনটিতে একই ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
