Home খবর এক ইঞ্জিনিয়ারিং ছাত্র তৈরি করেছে রেট্রো লুকের 30 টাকায় 185 কিমি রেঞ্জের অসাধারণ ইলেকট্রিক কার

এক ইঞ্জিনিয়ারিং ছাত্র তৈরি করেছে রেট্রো লুকের 30 টাকায় 185 কিমি রেঞ্জের অসাধারণ ইলেকট্রিক কার

ইলেকট্রিক ভেহিকেল আমাদের দেশে খুব দ্রুতই পপুলার হচ্ছে। ভারতের অটো মোবাইল কোম্পানি গুলি ধীরে-ধীরে নিজের ইলেকট্রিক কার এবং স্কুটার লঞ্চ করছে। দেশে এখন ইলেকট্রিক ভেহিকেলে‌র দাম তুলনামূলক ভাবে বেশি। এমতাবস্থায় মধ‍্যপ্রদেশে সাগর জেলার ইঞ্জিনিয়ারিঙের ছাত্র হিমাংশু ভাই পাটেল অ্যাফোর্ডেবেল ইলেকট্রিক কার তৈরি করে শিরোনামে ছেয়ে আছে। দৈনিক ভাস্করের খবরে বলা হয়েছে যে হিমাংশু এই ইলেকট্রিক কারটিকে মাত্র 2 লাখ টাকা দামে বানিয়েছে। এই গাড়িটি ফুল চার্জে 185 কিমি চলতে পারবে। হিমাংশু জানিয়েছে যে এই গাড়িটিকে এক বার চার্জ করানোর খরচ মাত্র 30 টাকা।

3 থেকে 4 ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হতে

হিমাংশু ভাই পাটেল নিজের ইলেকট্রিক কারটির সম্পর্কে দাবি করে বলেছেন যে এই গাড়িটি চলার সাথে সাথে আবার চার্জ‌ও হয়ে যাবে। হিমাংশু গান্ধীনগরের প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছে। হিমাংশু‌র তৈরি করা ইলেকট্রিক কারটি রিমোটের মাধ্যমে স্টার্ট হয়। এর সাথেই এই গাড়িতে দেওয়া ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে স্পীড সহ ব‍্যাটারী স্ট্যাটাস‌ও দেখায়। এই গাড়িটিতে ফাস্ট চার্জ‌ও দেওয়া হয়েছে। ফুল চার্জ হতে এই গাড়িটির প্রায় 180 থেকে 240 মিনিট সময় লাগে।

এই গাড়িটি‌র টপ স্পীড 50 কিমি প্রতি ঘন্টা। এই গাড়িতে রিভার্স মোড‌ এবং তার সাথেই সিকিউরিটি এলার্ম‌ও দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক কারটিতে এমসিবি বক্স লাগানো আছে, যার ফলে গাড়িতে কোনো ফল্ট হলে এটি ট্রিপ হয়ে যাবে।

হিমাংশু‌র তৈরি করা ইলেকট্রিক কারের ডিজাইনের সম্পর্কে কথা বলা হলে এই গাড়িটিকে রেট্রো ডিজাইনে তৈরি করা হয়েছে। এই গাড়িটির ফ্রন্ট উইন্ডশিল্ড ফোল্ডিং ডিজাইনের। এর সাথেই 12V এর চারটি ব‍্যাটারী লাগানো হয়েছে। এই গাড়ির ব‍্যাক সিট রিভার্স ফেসিং এবং এই গাড়িটির বোনেটের নীচে স্টেপনি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন