Home খবর লঞ্চ হল বিশ্বের প্রথম এমন ফোন যার মধ্যে কোনো ছেদ বা কোনো বাটন নেই, জেনে নিন কিভাবে কাজ করবে এই ফোন

লঞ্চ হল বিশ্বের প্রথম এমন ফোন যার মধ্যে কোনো ছেদ বা কোনো বাটন নেই, জেনে নিন কিভাবে কাজ করবে এই ফোন

স্মার্টফোন টেকনোলজি অত্যন্ত দ্রুততার সঙ্গে বদলে চলেছে। বডি পার্ট কম করে বেজল লেস ফোন বানানো হয়েছে যার জায়গা নচ ও ওয়াটরড্রপ ডিসপ্লের মধ্যে দিয়ে পাঞ্চ হোল ডিসপ্লে নিয়ে নিয়েছে। স্মার্টফোনে টেকনিককে আরও এক কদম এগিয়ে নিয়ে টেক কোম্পানি মীজু আজ টেক মঞ্চে একটি অত্যন্ত বিশেষ ডিভাইস পেশ করেছে। কোম্পানি কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি “হোল লেস” স্মার্টফোনে আনতে চলেছে। ইজ মীজু এমন একটি ফোন লঞ্চ করেছে যার মধ্যে একটিও হোল বা ছেদ নেই।

মোটোরোলার পেটেন্ট এলো সামনে, ভবিষ্যতে আসতে চলেছে এমন কিছু ফোন

মীজুর পক্ষ থেকে “মীজু জিরো” আন্তর্জাতিক মঞ্চে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি আপাতত চীনা বাজারে লঞ্চ করেছে যা আগামী দিনে গ্লোবাল মার্কেটে পা রাখবে। মীজু তাদের এই সম্পূর্ণ হোল লেস বানিয়েছে। এই ফোনে সিম কার্ড স্লট দেওয়া হয়নি এবং কোনো ইউএসবি পোর্ট‌ও দেওয়া হয়নি। এক‌ই ভাবে এতে অডিও জ‍্যাক ও স্পীকার গ্ৰিলের সঙ্গে কোনো হার্ডওয়্যার বাটন‌ও দেওয়া হয়নি।

কোম্পানির দাবি অনুযায়ী মীজু জিরো তৈরি জন্য 2 বছর সময় নিয়েছে। এই ফোনের অ্যাডভান্স টেকনিকের জন্য কোম্পানি আলাদা আলাদা করে মোট 75টি পেটেন্ট ফাইল করিয়েছে। মীজুর এই ফোনটি বিশ্বের প্রথম সম্পূর্ণ ছেদহীন ফোন। মীজু জিরোকে ওয়ান পিস ইউনিবডি ডিজাইনের সঙ্গে বানানো হয়েছে ও ফোনে কার্ভড এজ‌ও দেওয়া হয়েছে।

ভারতে আসতে চলেছে ভিভোর পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা সস্তা স্মার্টফোন, আগামী মাসে হবে লঞ্চ

দেখে অবাক হতে হয় যে কোনো পোর্ট ছাড়া মীজু জিরো ইসিম টেকনোলজি, ওয়ারলেস ইউএসবি টেকনোলজি, ভার্চুয়াল প্রেশন বাটন, এমসাউন্ড 2.0 স্ক্রিনসাউন্ড ও ওয়ারলেস চার্জিঙের মতো ফিচারযুক্ত। এই ফোনে ফ্লেক্সিবল ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা দুই দিক থেকে কার্ভড। এই ডিসপ্লে এমসাউন্ড 2.0 টেকনিকযুক্ত যার দরুণ ফোনের ডিসপ্লে থেকেই সাউন্ড বেরোয়।

মীজু জিরো ফেস আনলক টেকনিকের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও সাপোর্ট করে। ফোনটি আইপি68 রেটেড যা একে ওয়াটার ও ডাস্ট প্রুফ বানায়। মীজু জিরো কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে সোনী আইএম‌এক্স380 ও সোনী আইএম‌এক্স350 এর ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার এক বছরের ভ‍্যালিডিটির প্ল‍্যান, জেনে নিন কোনটি সবচেয়ে লাভজনক

মীজুর এই ফোনটি সুপার ওয়ারলেস এমচার্জ টেকনিকের সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মীজু জিরোর দাম কত হবে এবং এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও কোম্পানি জানায়নি।