ভারতীয় স্মার্টফোন মার্কেটে প্রতিপত্তি গড়ে তোলা চাইনীজ ব্র্যান্ডকে টেক্কা দেওয়ার জন্য আগামীকাল অর্থাৎ 3 নভেম্বর ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড মাইক্রোম্যাক্স প্রায় দুই বছরেরও বেশি সময় পার করে আবার নতুন ডিভাইসের সঙ্গে মার্কেটে ফিরতে চলেছে। আগামীকাল দুপুর 12টার সময় ‘মেড ইন ইন্ডিয়া’ মাগক্রোম্যাক্স In-সিরিজ লঞ্চ করা হবে। লঞ্চের আগেই কোম্পানি অফিসিয়ালি তাদের নতুন ফোনের কিছু ফিচার টীজ করা শুরু করে দিয়েছে। লিক অনুযায়ী 3 নভেম্বর এই সিরিজের দুটি ফোন Micromax In 1 ও Micromax In 1a নামে একসঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনদুটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এতদিনে ফোনদুটির বেশ কিছু ফিচার অনলাইনে জানা গেছে।
ডিজাইন ও ডিসপ্লে
এই নতুন ফোনগুলির ডিজাইন স্ট্যান্ডার্ড ক্যান্ডিবারের মতো হবে এবং এতে ইন ডিসপ্লে ও সাইড মাউন্টেডের বদলে কোম্পানি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেবে। কোম্পানি জানিয়ে দিয়েছে ফোনদুটির ব্যাক প্যানেলে ‘X’ শেপের ডিজাইন থাকবে এবং ডিভাইসগুলি হোয়াইট ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। তবে লিকে গ্ৰীন কালারের ডিভাইসও দেখা গেছে। ব্যাক প্যানেলে নিচের দিকে In ব্র্যান্ডিং দেওয়া হবে।
মাইক্রোম্যাক্সের আগামী ফোনদুটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া কোম্পানি পাঞ্চ হোল ডিসপ্লে টীজ করেছে। ডিসপ্লের ওপরে মাঝ বরাবর ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে।
হার্ডওয়্যার
কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে নতুন In-সিরিজে মিডিয়াটেক চিপসেট থাকবে। Micromax In 1 এ MediaTek Helio G85 চিপসেট দেখা যেতে পারে। আবার লো বাজেট সেগমেন্টের Micromax In 1a ফোনটিতে MediaTek Helio G35 চিপসেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
ক্যামেরা এবং ব্যাটারী
ফোনদুটির ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে Micromax In 1 এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়া Micromax In 1a এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 16 মেগাপিক্সেলের হবে। মাইক্রোম্যাক্সের আগামী Micromax In 1a তে 5000mAh এর ব্যাটারী দেখা যেতে পারে। একইভাবে Micromax In 1 ফোনটিতে 4500mAh এর ব্যাটারী থাকবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
