হতাশ হবে Micromax ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Micromax In Note 1 এর দাম

গত বছর মাইক্রোম‍্যাক্স ভারতে দুটি সস্তা স্মার্টফোন Micromax In Note 1 এবং Micromax In 1b লঞ্চ করেছিল এবং ফোনদুটি ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। Micromax In 1b ফোনটি 6,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয় এবং Micromax In Note 1 ফোনটি মার্কেটে প্রাথমিক দাম রাখা হয় 10,999 টাকা। কিন্তু আজ কোম্পানি তাদের ইউজারদের কিছুটা হতাশ করে Micromax In Note 1 এর দাম বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে বাজেট ক‍্যাটাগরির OnePlus Nord N100 এবং Nord N10 5G, মোবাইল মার্কেটে এবার শুরু হবে আসল লড়াই

ভারতে Micromax In Note 1 ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ভেরিয়েন্ট দুটির দাম ছিল যথাক্রমে 10,999 টাকা এবং 12,499 টাকা। আজ কোম্পানি Micromax In Note 1 এর বেস ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম এখন বেড়ে 11,499 টাকা হয়ে গেছে। তবে এরপরও কোম্পানির ফ‍্যানদের জন্য স্বস্তির খবর এই যে ফোনটির বড় ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়নি।

Micromax In Note 1

কোম্পানির পক্ষ থেকে Micromax In Note 1 ফোনটিতে 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.67 ইঞ্চির FHD+ LCD পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। অন‍্যদিকে লো বাজেটের Micromax In 1b তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.52 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। কোম্পানির ‘ইন’ সিরিজের এই দুটি ফোনেই মিডিয়াটেক চিপসেট ব‍্যবহার করা হয়েছে। Micromax In Note 1 ফোনটি HyperEngine গেমিং ফিচারযুক্ত MediaTek Helio G85 SoC চিপসেটের সঙ্গে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন‍্যদিকে Micromax In 1b তে MediaTek Helio G35 SoC এবং Mali-G52 GPU রয়েছে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অত‍্যন্ত কমে গেল Samsung এর এই সুন্দর ক‍্যামেরা ফোনের দাম, জেনে নিন নতুন দাম

ফোটোগ্রাফির জন্য কোম্পানি তাদের Micromax In Note 1 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 78 ডিগ্রি FoV এর ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া Micromax In 1b তে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্সযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা রয়েছে।

কোম্পানি তাদের Micromax In Note 1 এবং Micromax In 1b উভয় স্মার্টফোনে রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করেছে। অর্থাৎ OTG ব‍্যবহার করে এই ফোনের মাধ্যমে অন্য যে কোনো ফোন চার্জ করা যায়। ফোনদুটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি আরও জানিয়ে রেখেছে এই দুটি ফোনে অ্যান্ড্রয়েড 11 ও অ্যান্ড্রয়েড 12 এর আপডেট দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। চার্জিঙের জন্য Micromax In Note 1 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও Micromax In 1b তে 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়া ফোনদুটি 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here