2 নভেম্বর লঞ্চ হবে ‘মেড ইন ইন্ডিয়া’ Micromax In সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার

ভারতের স্মার্টফোন মার্কেটে চাইনিজ ফোনগুলিকে টক্কর দেওয়ার জন্য ভারতীয় স্মার্টফোন ব্র‍্যান্ড মাইক্রোম্যাক্স কোমর বেঁধে প্রস্তুতি নিয়ে নিয়েছে। গত সপ্তাহে স্বয়ং কোম্পানির কো-ফাউন্ডার রাহুল শর্মা জানিয়েছেন কোম্পানি ভারতের মার্কেটে মেড ইন ইন্ডিয়া মাইক্রোম্যাক্স ইন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই ঘোষণার পর ফোনটি গীকবেঞ্চের ওয়েবসাইটে স্পট করা হয়েছে। এবার অন্য একটি ওয়েবসাইট ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে।

দাম ও লঞ্চ

টেক ওয়েবসাইট TheMobileIndian এর রিপোর্ট অনুযায়ী মাইক্রোম্যাক্স ইন সিরিজের ফোনের প্রাথমিক দাম 7 হাজার টাকা থেকে 15 হাজার টাকার মধ্যে হবে। রিপোর্ট থেকে জানা গেছে আগামী 2 নভেম্বর এই সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে এখনও এই সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি।

স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী মাইক্রোম্যাক্স ইন সিরিজের ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। এই স্মার্টফোন মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই মাইক্রোম্যাক্স ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য এই স্মার্টফোন স্টক অ্যান্ড্রয়েডে কাজ করবে। ফোনের 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টে ফোটোগ্ৰাফির জন্য 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে Micromax In 1a তে MediaTek MT6765V চিপসেট পাওয়া যাবে যা আসলে মিডিয়াটেক হেলিও পি35 এরই অপর নাম। এই চিপসেটের পাশাপাশি এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হচ্ছে। লিস্টিং অনুযায়ী Micromax In 1a ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

গত সপ্তাহে শুক্রবার মাইক্রোম‍্যাক্সের কো ফাউন্ডার রাহুল শর্মা টুইটারে একটি 2 মিনিটের ভিডিও পোস্ট করে মার্কেটে মাইক্রোম্যাক্স স্মার্টফোন ফিরে আসার কথা জানিয়েছেন। এই ভিডিও ম‍্যাসেজের মাধ্যমে মার্কেট থেকে মাইক্রোম্যাক্স স্মার্টফোন হারিয়ে যাওয়ার জন্য চাইনিজ স্মার্টফোন ব্র‍্যান্ডগুলিকে দায়ী করেছেন। এছাড়া ভিডিওতে অন্য কোনো তথ্য ছিল না।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here