ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের জনপ্রিয় 199 টাকা দামের প্ল্যান প্রোমোট করছে। যারা কলিঙের সঙ্গে শুধুমাত্র ডেটা ও SMS সার্ভিস উপভোগ করতে চান তাদের জন্য কোম্পানির এই 199 টাকা দামের প্ল্যানটি একটি সেরা অপশন। জানিয়ে রাখি কোম্পানির এই প্ল্যানে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই প্ল্যানটি সম্পর্কে।
BSNL এর ₹199 প্ল্যানের ডিটেইলস
| বেনিফিট | ডিটেইলস |
|---|---|
| প্ল্যানের দাম | ₹199 |
| ভ্যালিডিটি | 30 দিন |
| ডেটা বেনিফিট | প্রতিদিন 2GB (মোট 60GB) |
| ভয়েস কলিং | সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল |
| SMS বেনিফিট | প্রতিদিন 100 SMS |
| ডেটা স্পীড | সর্বোচ্চ 40Mbps (এলাকার ওপর ভিত্তি করে) |
এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা প্রতিদিন 2GB করে হাই স্পীড ডেটা পাবেন। অর্থাৎ 30 দিনের ভ্যালিডিটি পিরিয়ডে মোট 60GB ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে গ্রাহকরা যে কোনো নেটওয়ার্কে অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যাবে। এই প্ল্যানের সঙ্গে প্রতিদিন 100 এসএমএস পাওয়া যায়। এর ফলে SMS করার জন্য আলাদাভাবে কোনো রিচার্জ করতে হবে না।
দৈনন্দিন ব্যাবহারের জন্য সেরা
যেসব ইউজাররা প্রতিদিন ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস এবং অনলাইন চ্যাট করতে পছন্দ করেন, এই প্ল্যানটি তাদের জন্য একটি বেস্ট অপশন। একজন সাধারণ ইউজারের জন্য প্রতিদিন 2GB ডেটা যথেষ্ট বলেই মনে করা হয়। এর সঙ্গেই এই প্ল্যানের আনলিমিটেড ভয়েস কলের দৌলতে দেশের যে কোনো নাম্বারে যত ইচ্ছা কথা বলা যায়।
এই প্ল্যানটিকে আবারও প্রোমোট করা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বলে মনে করা হচ্ছে। বিএসএনএল দেশের বাজারে Jio এবং Airtel এর মতো প্রাইভেট কোম্পানিগুলির থেকে এগিয়ে থাকার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে মাত্র 199 টাকায় এত ব্যালেন্সড প্ল্যান বাজারে সত্যিই দুর্লভ। নিচে জিও এবং এয়ারটেলের সবচেয়ে সস্তা 30 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
Jio এবং Airtel এর সবচেয়ে সস্তা 30 দিনের প্ল্যান
- Jio এর 319 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই প্ল্যানে 1.5GB ডেটা সহ পুরো মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ 30 দিনের মাস হলে 30 দিন এবং 31 দিনের মাস হলে 31 দিন ভ্যালিডিটি উপভোগ করা যাবে। এই প্ল্যানে কলিং, এসএমএস এবং অ্যাপ বেনিফিট পাওয়া যাবে।
- Airtel এর 219 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও মোট 3GB ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যানে ডেইলি 100 এসএমএস উপভোগ করা যায়। প্ল্যানের ডেটা লিমিট শেষ হয়ে গেলে 50 পয়সা/এমবি হিসাবে চার্জ করা হবে। এছাড়াও এই প্ল্যানে Wynk Music এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
Note: অর্থাৎ তুলনা করে দেখা যাচ্ছে সবচেয়ে সস্তা 30 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান বিএসএনএলের কাছেই রয়েছে।
রিচার্জ এবং অ্যাক্টিভেশনের সহজ পদ্ধতি
BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট, BSNL Selfcare App বা নিকটবর্তী রিচার্জ স্টোরের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে। Android এবং iOS উভয় প্ল্যাটফর্মে এই অ্যাপ ব্যাবহার করা যায়, ফলে ডিজিটাল ইউজাররা আরও সুবিধা পাবেন।
