Home খবর সার্টিফিকেশন সাইটে লিস্টেড Motorola এর নতুন স্মার্টফোন, Moto Edge 50 Pro নামে হবে লঞ্চ

সার্টিফিকেশন সাইটে লিস্টেড Motorola এর নতুন স্মার্টফোন, Moto Edge 50 Pro নামে হবে লঞ্চ

সম্প্রতি এফসিসি, বিআইএস এবং আইএমইআই এর মতো সার্টিফিকেশন সাইটগুলিতে মোটোরোলার কয়েকটি নতুন স্মার্টফোন দেখা গেছে। স্মার্টফোনের সঙ্গে সঙ্গে টিইউভি রীনল্যান্ড সাইটে একটি ওয়্যারলেস চার্জার, একটি ওয়্যার্ড চার্জিং অ্যাডাপ্টার এবং একটি নতুন ব্যাটারিও দেখা গেছে। এই ফোনটি কোম্পানির মোটো এজ 50 সিরিজের একটি ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। একটি সার্টিফিকেশন সাইটে এই ফোনের নামও কনফার্ম করা হয়েছে।

Motorola Edge 50 Pro এর TDRA সার্টিফিকেশন ডিটেইলস

MSP রিপোর্ট অনুযায়ী আসন্ন Edge 50 Pro ফোনটি XT2403-2 মডেল নাম্বার সহ ইউএইর TDRA (টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল রাজস্ব নিয়ামক কর্তৃপক্ষ) সার্টিফিকেশন পেয়েছে। TDRA সার্টিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে শীঘ্রই এই স্মার্টফোনটি সংযুক্ত আরব এমিরেতস এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। TDRA সার্টিফিকেশনের মাধ্যমে ফোনটির Motorola Edge 50 Pro নাম জানা গেছে।

Motorola XT2403 এর FCC, BIS এবং IMEI সার্টিফিকেশন ডিটেইলস

থাকতে পারে Snapdragon 8 Gen 3 প্রসেসর

লিকের মাধ্যমে যানা গেছে মোটোরোলা 2024 এর দ্বিতীয় কোয়ার্টারে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি মোটো এক্স50 নামে লঞ্চ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। এই ফোনটি আন্তর্জাতিক বাজারে ‘মোটো এজ 50 প্রো’ নামে রিব্র্যান্ড করা হতে পারে বলে মনে করা হচ্ছে।