ভারতের বাজারে মোটোরোলা তাদের প্রডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Moto G Max 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই মিড বাজেট রেঞ্জের ফোনটি শক্তিশালী 7000mAh Battery, 32MP Selfie Camera, 6GB RAM এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G Max 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Moto G Max ফোনের স্পেসিফিকেশন
Moto G Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব দীর্ঘমেয়াদী ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 63 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 30W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ব্রান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র 20 মিনিটে 30% পর্যন্ত চার্জ হতে সক্ষম।
Moto G Max 5G ফোনটিতে 20:09 অ্যাসপেক্ট রেশিও এবং 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1050nits হাই ব্রাইটনেস এবং Display Color Boost সাপোর্ট করে। এই ফোনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে কোনো সমস্যা ছাড়াই ভেজা হাতে ফোনটি ব্যবহার করা যাবে। অন্যদিকে ফোনটিতে আর্নিং গোরিলা Glass 7i প্রটেকশন রয়েছে।
Moto G Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Hello UI সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 2 জেনারেশন ওএস আপগ্ৰেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
Moto G Max 5G ফোনটি LPDDR5X RAM সহ লঞ্চ করা হয়েছে, ফলে স্মুথ মাল্টিটাস্কিং এবং অ্যাপ সার্চিং উপভোগ করা যায়। এই ফোনটিতে RAM Boost টেকনোলজি রয়েছে, ফলে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 12GB Virtual RAM যোগ করে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
ফোটোগ্রাফির জন্য মোটোরোলা ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G Max 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Moto G Max 5G ফোনটির মজবুতির জন্য এতে MIL-STD 810H সার্টিফায়েড মিলিটারি গ্ৰেড বডি দেওয়া হয়েছে। মোটোরোলার বক্তব্য অনুযায়ী ফোনটি 1.2 মিটার উঁচু থেকে নীচে পড়লেও সুরক্ষিত থাকবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.1 সহ বিনোদনের জন্য এতে 3.5mm হেডফোন জ্যাক, FM Radio এর পাশাপাশি Google Gemini ভয়েস কন্ট্রোল সাপোর্ট করে।
Moto G Max ফোনের দাম
Moto G Max ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 20 আগস্ট থেকে 1000 টাকার ডিসকাউন্ট সহ স্মার্টফোনটি রং সেল শুরু হবে। ভারতের বাজারে Moto G Max ফোনটি PANTONE ফিনিশ সহ Stargazer, Alaskan Blue এবং Malaga কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
