5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Moto G Play (2024) স্মার্টফোন, জেনে নিন দাম

মোটোরোলা তাদের জি প্লে সিরিজের পরিধি বাড়িয়ে 2024 এর নতুন ভার্সন পেশ করেছে। ইউএস মার্কেটে এই ফোনটি Moto G Play (2024) নামে পেশ করা হয়েছে। এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, virtual RAM এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Moto G Play (2024) এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G Play (2024) ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 1600 x720 পিক্সেল রেজোলিউশন, 269PPI পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট যোগ করেছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও 2GB virtual RAM ব্যাবহার করে এই ফোনে মোট 6GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: Moto G Play (2024) ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5mm অডিও জ্যাক রয়েছে।
  • অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সুন্দর অডিও আউটপুটের জন্য এই ফোনে স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে।
  • ওএস: নতুন Moto G Play (2024) ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং My UX এ কাজ করে।

Moto G Play (2024) এর দাম

  • Moto G Play (2024) ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ 149 ডলার অর্থাৎ প্রায় 12,384 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • ফোনটি একমাত্র ডীপ ইন্ডিগো কালারে সেল করা হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here