Highlights
- Moto G stylus 5G (2023)-এ 6.6-ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে।
- এতে 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
- এই ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি আছে।
মোটোরোলা আমেরিকায় তাদের থার্ড জেনারেশন Moto G Stylus 5G ফোনের ঘোষণা করে দিয়েছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটের সঙ্গে লঞ্চ হওয়া একদম প্রথম কয়েকটি ফোনের মধ্যে একটি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে অনেকটা স্যামসাং গ্যালাক্সি এস23 আলট্রার মতো চার্জিং পোর্টের পাশে স্টাইলাস দেওয়া হয়েছে। নিচে এই নতুন মোটোরোলা ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Samsung Galaxy F54, Realme 11 Pro, OnePlus Nord 3 সহ জুন মাসে লঞ্চ হবে এইসব দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন তালিকা
Moto G stylus 5G (2023) এর দাম এবং সেল
- দাম: Moto G stylus 5G (2023) ফোনটি কসমিক ব্ল্যাক এবং রোজ শ্যাম্পেন কালারে পেশ করা হয়েছে। ফোনটির দাম $399.99 অর্থাৎ প্রায় 33,070 টাকার কাছাকাছি থেকে শুরু।
- সেল: নতুন moto g stylus 5G ফোনটি আগামী 16 জুন থেকে Amazon.com, Best Buy এবং Motorola.com এর মাধ্যমে সেল করা হবে।
Moto G stylus 5G (2023) এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এতে 1080×2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.6-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
- প্রসেসর: এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 (2.2 GHz x 4 A78 বেসড+1.8GHz x 4 A55 বেসড Kryo CPUs) এবং Adreno GPU এর সঙ্গে লঞ্চ করা হয়েছে।
- RAM এবং স্টোরেজ: এই ডিভাইসে 128GB / 256GB স্টোরেজের সঙ্গে 4GB / 6GB LPDDR4X RAM যোগ করা হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের মেমরি 2TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ওএস এবং কানেক্টিভিটি: এই ফোনটি My UX সহ Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 এমএম অডিও জ্যাক, স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস রয়েছে।
- সাইজ: এই ফোনের ডায়মেনশন 162.83 x 73.77 x 9.19 এমএম এবং ওজন 202 গ্রাম।
দেখে নিন এই ফোনের লুক:
আগেই লঞ্চ হয়েছে 4G ভার্সন
কোম্পানি গত মাসের শুরুতে Moto G Stylus (2023) ফোনটির 4G ভার্সন লঞ্চ করেছিল। এই ফোনে 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে, অক্টাকোর MediaTek Helio G85 চিপসেট, 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: জেনে নিন সহজে ফেসবুক আইডি তৈরির বিস্তারিত পদ্ধতি
এছাড়াও Moto G Stylus এ 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা রয়েছে। এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
