Home খবর 29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Highlights

আমরা সম্প্রতি জানিয়েছে যে Motorola শীঘ্রই বাজেট সেগমেন্টে তাদের নতুন Moto G13 4G লঞ্চ করতে চলেছে। ভারতে এই ফোনটির ভারত লঞ্চ ডেট নিশ্চিত করা হয়েছে। Flipkart এর ল্যান্ডিং পেজের মাধ্যমে জানা গেছে যে কোম্পানি এই হ্যান্ডসেটের দাম এবং সমস্ত ফিচার 29 মার্চ দুপুর 12 টায় সামনে আনবে। তবে ই-কমার্স সাইটে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন অফিসিয়াল করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Snapdragon 685 প্রসেসরসহ বিশ্বের প্রথম ফোন Redmi Note 12 4G

Moto G13 স্মার্টফোনের দাম (লিক)

এই বছরের জানুয়ারিতে Moto G23 এর সাথে Moto G13 আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে Moto G13 এর দাম 12,000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে।

Moto G13 স্মার্টফোনের স্পেসিফিকেশন

Flipkart তালিকা থেকে এটা স্পষ্ট যে Motorola-এর Moto G13 স্মার্টফোনে একটি পাঞ্চ-হোল প্যানেল এবং একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম থাকবে। এই ফোনটিতে 720 x 1600 পিক্সেল এবং HD+ রেজোলিউশন রয়েছে। এর সাথে একটি 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হবে,যেখানে 90Hz রিফ্রেশরেট থাকবে। এছাড়াও স্ক্রিনে পান্ডা গ্লাস প্রোটেকশন পাওয়া যাবে। আরও পড়ুন: 5G-এর পরে 6G-এর প্রস্তুতি নিচ্ছে ভারত, প্রধানমন্ত্রী মোদী প্রকাশ করেছেন ভিশন ডকুমেন্ট

Motorola এর এই ফোনে MediaTek Helio G85 SoC দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি নিশ্চিত করা হয়েছে যে এই ফোনটিতে 4GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়াও ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে যা 10W চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির ব্যাকে একটি 50MP প্রাইমারি লেন্স এবং ফ্রন্টে একটি 8MP ক্যামেরা রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ফোনটি Android 13 বেসড MyUX-এর সাথে কাজ করবে।

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনটিতে 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.1, GPS, USB Type-C এবং NFC অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়াও সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে৷ আরও পড়ুন: 30 মার্চ ভারতে আসছে Redmi Note 12 4G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 11GB RAM

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন