Home খবর শীঘ্রই লঞ্চ হবে Moto G14 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

শীঘ্রই লঞ্চ হবে Moto G14 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

Motorola তাদের লো বাজেট ডিভাইস Moto G14 লঞ্চের তারিখ প্রকাশ করেছে। এই নতুন ফোনটি আগামী 1 আগস্ট ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। কোম্পানি ফোনটির লঞ্চের তারিখ ই-কমার্স প্ল্যাটফর্মটি Flipkart-এর মাধ্যমে শেয়ার করেছে। যেখানে এই স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 26 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 5 এবং Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Moto G14 লঞ্চের তারিখ

Motorola-এর নতুন ডিভাইসটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটির 1 আগস্ট লঞ্চ হবে। সেইদিন দুপুর 12টা থেকে ফোনটি প্রি-বুকিংয়ের জন্য পাওয়া যাবে। ডিভাইসটির টিজার অনুযায়ী এটি প্রিমিয়াম এবং কালারফুল ডিজাইন সহ লঞ্চ হবে। এই ফোনে ডুয়ালটোন ফিনিশ কালার দেখা যাবে।

Moto G14 ফোনের ডিজাইন

এই ডিভাইসটি একটি ফ্ল্যাট প্যানেলের উপর বেস করে তৈরি। যার মধ্যে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়ালটোন ফিনিশের সঙ্গে নীল ও কালো কম্বিনেশন দেওয়া হয়েছে। ব্যাকে একটি ক্যামেরা মডিউল রয়েছে যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং মাঝখানে Motorola কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আরও পড়ুন: আজকে ভারতের সোনার দাম (24শে জুলাই, 2023)

Moto G14 ফোনের স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন