Home খবর লিক হল Moto G15 এবং Moto G05 ফোনের ইমেজ, জেনে নিন বিস্তারিত

লিক হল Moto G15 এবং Moto G05 ফোনের ইমেজ, জেনে নিন বিস্তারিত

গত বছর Motorola তাদের Moto G14 স্মার্টফোন এবং এই বছরের শুরুতেই Moto G04 স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনদুটি Moto G15 এবং Moto G05 নামে লঞ্চ করা হবে। একটি রিপোর্টের মাধ্যমে এই ফোনের রেন্ডার ইমেজ শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লুক এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে লিকের মাধ্যমে Moto G15 এবং Moto G05 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Moto G15 এর ইমেজ

Moto G05 এর ইমেজ

Moto G15 এবং G05 এর ডিজাইন

উপরোক্ত ছবি অনুযায়ী লুক এবং ডিজাইনের দিক দিয়ে Moto G15 এবং G05 ফোনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এই ফোনদুটির লেদার ম্যাটেরিয়ালের তৈরি ব্যাক প্যানেল রয়েছে। এই ছবিতে ফোনের উপড়ের ডানদিকে রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। এই সেটআপে তিনটি সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে বেজাল সহ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন ও বাঁদিকের ফ্রেমে সিম স্লট দেওয়া হয়েছে।

Moto G15 এবং G05 এর স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Moto G15 ফোন 4GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হবে। এতে 256GB স্টোরেজ দেওয়া হবে। অন্যদিকে G05 ফোন 4GB RAM ও 128GB স্টোরেজ অপশনে পেশ করা হবে।

ফটোগ্রাফির জন্য Moto G15 এবং G05 দুটি ফোনেই 50 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাক প্যানেলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী Motorola ফোনে সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স Android 15 OS লঞ্চ করা হতে পারে।

Moto G14 এর স্পেসিফিকেশন

Moto G04 এর স্পেসিফিকেশন