গত বছর Motorola তাদের Moto G14 স্মার্টফোন এবং এই বছরের শুরুতেই Moto G04 স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনদুটি Moto G15 এবং Moto G05 নামে লঞ্চ করা হবে। একটি রিপোর্টের মাধ্যমে এই ফোনের রেন্ডার ইমেজ শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লুক এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে লিকের মাধ্যমে Moto G15 এবং Moto G05 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Moto G15 এর ইমেজ
Moto G05 এর ইমেজ
Moto G15 এবং G05 এর ডিজাইন
উপরোক্ত ছবি অনুযায়ী লুক এবং ডিজাইনের দিক দিয়ে Moto G15 এবং G05 ফোনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এই ফোনদুটির লেদার ম্যাটেরিয়ালের তৈরি ব্যাক প্যানেল রয়েছে। এই ছবিতে ফোনের উপড়ের ডানদিকে রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। এই সেটআপে তিনটি সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে বেজাল সহ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফোনের ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন ও বাঁদিকের ফ্রেমে সিম স্লট দেওয়া হয়েছে।
Moto G15 এবং G05 এর স্পেসিফিকেশন
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Moto G15 ফোন 4GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হবে। এতে 256GB স্টোরেজ দেওয়া হবে। অন্যদিকে G05 ফোন 4GB RAM ও 128GB স্টোরেজ অপশনে পেশ করা হবে।
ফটোগ্রাফির জন্য Moto G15 এবং G05 দুটি ফোনেই 50 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাক প্যানেলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী Motorola ফোনে সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স Android 15 OS লঞ্চ করা হতে পারে।
Moto G14 এর স্পেসিফিকেশন
- স্ক্রিন: মোটো জি14 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন পাণ্ডা গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে এবং এটি 60 হার্টস রিফ্রেশরেট ও 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে।
- প্রসেসর: Moto G14 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মাই ইউএক্স সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি616 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর এই ফোনে একটানা 94 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যায়। এছাড়া এই ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
- অন্যান্য ফিচার: মোটো জি14 ফোনটিকে ওয়াটারপ্রুফ করার জন্য এতে আইপি52 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনের ডানদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার এবং 3.5 এমএম জ্যাকের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। এই ফোনটি মাত্র 7.99 এমএম চওড়া।
Moto G04 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Moto G04s ফোন 6.56 ইঞ্চির 1612 x 720 পিক্সেল রেজোলিউশন ও এচডি+ স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে। এতে আইপীএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং 90হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফি জন্য Moto G04s ফোনের ব্যাক এবং ফ্রন্ট দুইদিকেই প্যানেলেই সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরা হিসেবে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল সেন্সর যোগ করা হয়েছে। সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- প্রসেসর: Moto G04s স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 ও মাইউক্স সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে ইউনিসোক টী606 অক্টাকোর প্রসেসর সহ 1.6গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
- মেমরি: Moto G04s ফোন 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM মিলিয়ে 8GB RAM দেওয়া হয়েছে। ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এতে মেমরি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের এই ফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ারফুল ব্যাটারি সাথে এই ফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
- অন্যান্য: Moto G04s ফোনটি water-repellent ডিজাইন সহ তৈরি করা হয়েছে। এতে NFC, 3.5mm jack, Bluetooth 5.0, 4G VoLTE, dual SIM এবং Dolby Atmos speaker দেওয়া হয়েছে।









