মোটোরোলা গ্লোবাল মার্কেটে তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলি Moto G67, Moto G77, Moto G17 এবং G17 Power নামে পেশ করা হয়েছে। এই পোস্টে Moto G17 এবং G17 Power ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। এই দুটি 4G স্মার্টফোনই লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে।
ইউকেতে Moto G17 ফোনটির 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট £149.99 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 19 হাজার টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে জার্মানিতে এই ফোনের 8GB RAM + 128GB Storage মডেল €199.99 অর্থাৎ প্রায় 22 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতে লঞ্চ করা হলে ফোনটির প্রাথমিক দাম 15 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। এছাড়া সিরিজের Moto G17 Power ফোনটির দাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
Moto G17 এবং Moto G17 Power উভয় ফোনে MediaTek Helio G81 Extreme প্রসেসর রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 1.7GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। গ্ৰাফিক্সের জন্য দুটি ফোনেই ARM Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে।
Moto G17 এবং Moto G17 Power ফোনে RAM Boost টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে ফোনটির 8GB RAM ভেরিয়েন্টে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই দুটি ফোনেই 1TB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যায়। এই দুটি স্মার্টফোন Android 15 বেসড Hello UX অপারেটিং সিস্টেমে কাজ করে।
এই দুটি ফোনেই 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 3 প্রোটেকশন যোগ করা হয়েছে। এছাড়াও Moto G17 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য Moto G17 এবং G17 Power ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে আপাতত শুধুমাত্র Moto G17 ফোনটির সেন্সর ডিটেইলস শেয়ার করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সরের সঙ্গে 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ফ্লিকার লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Moto G17 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে Moto G17 Power ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনদুটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য G17 ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং G17 Power ফোনে 30W TurboPower ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
Moto G17 এবং G17 Power ফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ NFC ফিচার রয়েছে। এই দুটি ফোনেই 3.5mm হেডফোন জ্যাক এবং FM radio সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই দুটি ফোনে Moto gestures এবং Google Gemini voice control এর মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। Moto G17 এবং G17 Power ফোনদুটির ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।












