Home খবর 4GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G35 5G স্মার্টফোন, পাওয়া যাবে 50MP রেয়ার এবং 16MP ফ্রন্ট ক্যামেরা

4GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Moto G35 5G স্মার্টফোন, পাওয়া যাবে 50MP রেয়ার এবং 16MP ফ্রন্ট ক্যামেরা

মোটোরোলা তাদের ‘জি’ সিরিজের অধীনে আজ দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনদুটি Moto G55 5G এবং Moto G35 5G নামে পেশ করা হয়েছে। এই দুটি ফোন গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে এবং সবার আগে ইউরোপের বাজারে সেল করা হবে। এই পোস্টে সিরিজের Moto G35 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Moto G35 5G ​ফোনের ছবি

Moto G35 5G ফোনের দাম

কোম্পানি তাদের Moto G35 5G ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করেছে। গ্লোবাল বাজারে এই ফোনটি 199 ইউরো অর্থাৎ প্রায় 18,500 টাকা দামে পেশ করা হয়েছে। তবে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ হলে দাম 15 হাজার টাকার আশেপাশে হতে পারে বলে আশা করা হচ্ছে।

আপাতত এই ফোনটি ইউরোপে Guava Red, Midnight Black এবং Leaf Green ভেগান লেদার কালারে সেল করা হবে।

Moto G35 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G35 5G ফোনে 6.72-ইঞ্চির রাউন্ড এজ সহ ফ্ল্যাট পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি Unisoc T760 প্রসেসর যোগ করা হয়েছে। গত জুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া এই চিপসেটে 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex A76 এবং A55 কোর রয়েছে। জানিয়ে রাখি HMD Crest এবং Crest Max ফোনেও এই প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: Moto G35 5G ফোনটি 4GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ সহ দুটি মডেলে পেশ করা হয়েছে। ভারতের বাজারে এই দুটি মডেলই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। স্টোরেজ বাড়ানোর জন্য এই দুটি ফোনেই 1TB পর্যন্ত মেমরি কার্ড স্লট রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G35 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং ও ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ওএস: Moto G35 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হ্যালো ইউআই সহ পেশ করা হয়েছে।