13999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা, 120Hz ডিসপ্লে এবং 12GB RAM-এর ক্ষমতাসম্পন্ন সস্তা 5G স্মার্টফোন Moto G37

মোটোরোলা ভারতের বাজারে Moto G37 এবং Moto G37 Power নামের তাদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। Moto G37 ফোনটি এই সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন এবং এই ফোনের প্রাথমিক দাম 13,999 টাকা। Moto G37 Power ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Moto G37 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Moto G37 5G ফোনের দাম

Moto G37 ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামের 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। 4GB RAM + 64GB Storage সহ এই ফোনটির দাম রাখা হয়েছে 13,999 টাকা। Expandable RAM টেকনোলজির দৌলতে এই ফোনে 12GB RAM (4GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। আগামী 25 মে থেকে PANTONE Impenetrable এবং PANTONE Capri কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।

Moto G37 5G ফোনের স্পেসিফিকেশন

Moto G37 5G ফোনে 20.05:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 264opi পিক্সেল ডেনসিটি এবং 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড MyUX অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Motorola G37 5G ফোনে MediaTek Dimensity 6400 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 M2C GPU যোগ করা হয়েছে।

Motorola G37 ফোনটি 4GB RAM সহ একটি 5G স্মার্টফোন। এই ফোনে Expandable RAM টেকনোলজি রয়েছে। এর ফলে এই ফোনটিতে 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যুক্ত করে 12GB RAM উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM + UFS2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola G37 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2-ইন-1 লাইট সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Motorola G37 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। বর্তমান 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোনের যুগে এই ব্যাটারি বেশ ছোট। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি ক্রমাগত 43 দিন পর্যন্ত অন রাখা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20W TurboPower সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনটি 6W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই Motorola G37 5G ফোনে 3x ভালো ড্রপ প্রোটেকশন পাওয়া যাবে। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, FM Radio এবং Google Gemini সাপোর্ট রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here