Home খবর ভারতে লঞ্চ হল Moto G37 Power স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং Dimensity 6400 প্রসেসর

ভারতে লঞ্চ হল Moto G37 Power স্মার্টফোন, রয়েছে 7000mAh ব্যাটারি এবং Dimensity 6400 প্রসেসর

ভারতের বাজারে Motorola তাদের নতুন Moto G37 Power 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6400 প্রসেসর, 120Hz ডিসপ্লে এবং মজবুত বডি সহ দেওয়া হয়েছে। ফলে এটি বাজেট 5G রেঞ্জে ভালো স্মার্টফোন হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া Moto G37 Power 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।

Moto G37 Power স্মার্টফোনটির 4GB + 128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা এবং 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 25 মে থেকে ফ্লিপকার্ট এবং অন্যান্য অনলাইন শপিং সাইটের মাধ্যমে ফোনটি সেল করা হবে।

Moto G37 Power ফোনটি Pantone Curated কালার অপশনে পেশ করা হয়েছে। একইসঙ্গে ফোনটির Capri এবং Nautical Blue কালার অপশন Vegan Leather ফিনিশ সহ লঞ্চ করা হয়েছে। তবে আরও একটি Impenetrable কালার অপশন PMMA ফিনিশ সহ সেল করা হবে।

Moto G37 Power ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 7000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি এক বার চার্জ করলে প্রায় 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এতে 30W TurboPower চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি অসাধারণ 1200 চার্জ সাইকেল বজায় রাখতে সক্ষম। একইভাবে এতে Battery Care ফিচার রয়েছে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ পাওয়া যাবে।

Moto G37 Power ফোনটিতে 6.7 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে Display Colour Boost ফিচার এবং 1050 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, এর ফলে তীব্র রোঁদেও পরিষ্কার কন্টেন্ট উপভোগ করা যায়। এই ফোনে Smart Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনের স্ক্রিন ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের Moto G37 Power ফোনে 6nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসরে মাল্টিটাস্কিং এবং 5G ব্যাবহারের সময় ফাস্ট এবং স্টেবল পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে 4GB RAM সহ 8GB পর্যন্ত RAM Boost সাপোর্ট করে, ফলে মোট 12GB পর্যন্ত RAM উপভোগ করা যায়। একইসঙ্গে ফোনে 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, ফলে যেকোনো অ্যাপ ওপেন হয় এবং ফাইল ট্রান্সফার করার যায়।

ফটোগ্রাফির জন্য Moto G37 Power ফোনে 50MP Quad-Pixel প্রাইমারি সেন্সর এবং 2-in-1 Light Sensor রয়েছে। একইসঙ্গে এই ক্যামেরাতে Shot Optimization ও Auto Smile Capture এর মতো AI ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে এতে Google Photos এর AI টুলসের মতো AI Magic Eraser, AI Photo Unblur এবং Reimagine সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Motorola এর Moto G37 Power ফোনটিতে অসাধারণ মজবুতি পাওয়া যায়। এই স্মার্টফোনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে, যা হালকা ধাক্কা বা স্ক্র্যাচ থেকে ফোনকে সুরক্ষিত রাখবে। একইসঙ্গে ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য SGS সার্টিফাইড IP64 রেটিং যোগ করা হয়েছে। অসাধারণ অডিও কোয়ালিটির জন্য ফোনে Stereo Speakers, Dolby Atmos এবং Hi-Res Audio সাপোর্ট রয়েছে। এছাড়া এতে ডুয়েল মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Moto G37 Power ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে Android 17 আপডেট দেওয়া হবে। একইসঙ্গে Hello UI, Google Gemini ইন্টিগ্রেশন, Moto Secure এবং ThinkShield প্রোটেকশন রয়েছে। এছাড়া এই সিরিজের Moto G37 ফোনটিও পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন