টেক কোম্পানি Motorola সম্পর্কে একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের Moto G ও Moto E সিরিজের বেশ কয়েকটি ফোনে কাজ করছে। কোম্পানি এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। কয়েক দিন আগের রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের ‘মোটো জি’ সিরিজে Moto G10, Moto G30 এবং Moto G40 নামের তিনটি ফোন লঞ্চ করতে পারে। এবার টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন কোম্পানি ভারতে তাদের নতুন 5জি ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই ডিভাইস এই মাসেই পেশ করা হবে।
আরও পড়ুন: জেনে নিন কেমন হবে রিয়েলমির আগামী শক্তিশালী ফ্ল্যাগশিপ Realme Race এর ডিজাইন
মুকুল শর্মার কথা অনুযায়ী এই আগামী মোটোরোলা 5জি ফোনটিই Motorola Ibiza কোডনেমের স্মার্টফোন হতে পারে। এই বাজেট ফোনে 90 হার্টস আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আরও জানা গেছে Moto G40 ফোনটির নামই Motorola Ibiza এবং ফোনটি 5জি কানেক্টিভিটিসহ এই ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে জার্মান টেক ব্লগার TechnikNews জানিয়েছিলেন Motorola Ibiza ফোনটি মার্কেটে অফিসিয়ালি Moto G40 নামে পেশ করা হবে।
Motorola Ibiza অর্থাৎ Moto G40 সম্পর্কে আশা করা হচ্ছে এতে 5জি সাপোর্টেড কোনো কোয়ালকম স্ন্যাপড্রাগন 400 সিরিজের চিপসেট দেওয়া হবে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও 5,000 এমএএইচের ব্যাটারী থাকবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে NoKia 5.4, লিস্টেড হল ফ্লিপকার্টে, জেনে নিন স্পেসিফিকেশন
Moto G10, Moto G30 এবং Moto E7
অন্যদিকে ‘মোটো জি’ সিরিজের Moto G10 এবং Moto G30 এবং কোম্পানির ই সিরিজের Moto E7 Power এর স্পেসিফিকেশন ও রেন্ডার লিক হয়েছে। এই খবর TechnikNews এর Nils Ahrensmeier শেয়ার করেছেন। জানিয়ে রাখি এই তিনটি স্মার্টফোন বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করা হবে।
Moto G10
Moto G10 এর লিক রেন্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ নচ, 3.5 এমএম অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটির ব্যাক প্যানেলে টেক্সচার ফিনিশ দেখা যাবে। মনে করা হচ্ছে এই ফোনটির কোডনেম Motorola Capri এবং এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 60 হার্টস রিফ্রেশরেট, স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, 4 জিবি/6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে।
আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে শক্তিশালী Samsung Galaxy F62, এতে থাকবে 7000mAh ব্যাটারী
ফোটোগ্রাফির জন্য Moto G10 এর কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর দেওয়া হবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। এই ফোনটির দাম EUR 149.99 (প্রায় 13,100 টাকা) হবে।
Moto G30
এই Moto G30 ফোনটির কোডনেম Motorola Capri Plus। এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়া এই ফোনে স্ন্যাপড্রাগন 662 চিপসেট, 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। ফোটোগ্রাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর যোগ করার সম্ভাবনা আছে। এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এতে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনটি EUR 179.99 (প্রায় 15,700 টাকা) দামে পেশ করা হতে পারে।
আরও পড়ুন: Realme লঞ্চ করল 14,000 টাকারও কম দামের 5G স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব্যাটারী
Moto E7 Power
কোম্পানির Moto E7 Power ফোনটির কোডনেম হবে ‘Malta Lite’। এই ফোনে মিডিয়াটেক পি22 চিপসেট এবং 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে। মার্কেটে ফোনটি 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে বলে মনে করা হচ্ছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হবে। এছাড়া এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
