Home খবর 50MP ক‍্যামেরা এবং 5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G42, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

50MP ক‍্যামেরা এবং 5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G42, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

মোটোরোলা ব্রাজিলের মার্কেটে তাদের বাজেট ক‍্যাটাগরির স্মার্টফোন Moto G42 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ব্রাজিলে এই বাজেট ফোনটির সঙ্গে সস্তা 5জি ফোন‌ও পেশ করা হয়েছে। লেটেস্ট Moto G42 ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল কাট‌আউটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকমের Snapdragon 6 সিরিজের চিপসেটে রান করে। এতে শক্তিশালী ব‍্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই পোস্টে আমরা লেটেস্ট Moto G42 5G ফোনটির ফিচার ও দাম সম্পর্কে জানাতে চলেছি।

Moto G42 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

লেটেস্ট Moto G42 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির Full HD+ g-OLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার রিফ্রেশরেট 60Hz। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 16 MP পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। ফোনটি Android 12 OS এ কাজ করে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

এই লেটেস্ট মোটোরোলা স্মার্টফোনে কোয়ালকমের Snapdragon 680 চিপসেট যোগ করা হয়েছে। এতে 4GB র‍্যাম এবং 128GB স্টোরেজ আছে। এছাড়া প্রয়োজন হলে এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 20W TurboCharge সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম স্লট, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.0, NFC, GPS, USB-C পোর্ট এবং 3.5mm অডিও জ‍্যাক আছে। এছাড়াও এই ফোনে Dolby Atmos সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পীকার রয়েছে।

Moto G42 এর দাম

আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Moto G42 এর দাম সম্পর্কে কিছু বলা হয়নি। এই ফোনটি ব্রাজিলে ব্লু এবং রোজ পিঙ্ক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন