Home খবর শীঘ্রই লঞ্চ হতে চলেছে Motorola Moto G47 Power স্মার্টফোন, TDRA সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে চলেছে Motorola Moto G47 Power স্মার্টফোন, TDRA সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

Motorola তাদের G-সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে আপকামিং Moto G47 Power ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি XT2625-15 মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিং অনুযায়ী শীঘ্রই ফোনটি বাজারে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। Moto G47 Power ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

TDRA সাইটে লিস্টেড হল Motorola Moto G47 Power

TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে Moto G47 Power ফোনটি XT2625-15 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই সার্টিফিকেশন UAE তে টেলিকম এবং ওয়্যারলেস ডিভাইসের জন্য আবশ্যক। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি।

Motorola এর আপকামিং ফোনটি কোন কোন বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে কোম্পানির আগের প্যাটার্ন অনুযায়ী ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। কারণ আগেও Motorola এর পক্ষ থেকে ভারতের বাজারে G-সিরিজের Power মডেল লঞ্চ করা হয়েছিল।

জানিয়ে রাখি গত এপ্রিল মাসে Motorola এর পক্ষ থেকে তাদের স্ট্যান্ডার্ড Moto G47 ফোনটি ইউরোপের বেশ কিছু বাজারে পেশ করা হয়েছিল। এবার সিরিজের Power ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। সাধারণত Motorola এর স্মার্টফোনের ক্ষেত্রে Power নামটি বড় ব্যাটারির উদ্দেশ্যে ব্যাবহার করা হয়। তাই আপকামিং ফোনের স্ট্যান্ডার্ড মডেলে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।

Motorola Moto G47 ফোনটিতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তাই Moto G47 Power ফোনে এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির ফোনটিতে 7,000mAh বা এর চেয়েও বড় সাইজের ব্যাটারি থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। আপকামিং ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হলে, যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য একটি দারুন অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটি একবার চার্জ করলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

Moto G47 ফোনের স্পেসিফিকেশন

Moto G47 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ফ্ল্যাট স্ক্রিন HD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিটস হাই ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যায়। Motorola Moto G47 5G ফোনটি Android 16 বেস্ড Hello UI অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Moto G47 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G47 5G ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার সাহায্যে 30fps থেকে 1440p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G47 5G ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 20W TurboPower ওয়্যারড চার্জিং এবং 6W রিভার্স ওয়্যারড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Dolby Atmos সহ স্টিরিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট এবং 5G কানেক্টিভিটি দেওয়া হয়েছে।