5 সেপ্টেম্বর লঞ্চ হবে Moto G54 5G, জানালো কোম্পানি

Highlights

  • 5 সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে Moto G54 5G।
  • আশা করা হচ্ছে ফোনটি অত্যন্ত কম দামে পেশ করা হবে।
  • এতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

মোটোরোলা তাদের নতুন ‘জি’ সিরিজের স্মার্টফোন Moto G54 5G এর লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। আগামী 5 সেপ্টেম্বর কোম্পানির হোম মার্কেট চীনে এই ফোনটি লঞ্চ করা হবে। এরপর ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি সেল করা হবে। এর আগে এই ফোনের রেন্ডার ডিটেইলসও প্রকাশ্যে এসেছে। এই পোস্টে আপকামিং Moto G54 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: গীকবেঞ্চ সাইটে তালিকাভুক্ত Motorola Edge 40 Neo স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

Moto G54 5G এর লঞ্চ ডেট

মোটোরোলা ওয়েইবো পোস্টের মাধ্যমে Moto G54 5G ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করেছে। আগামী 5 সেপ্টেম্বর চীনে এই ফোনটি পেশ করা হবে। এরপর ফোনটি গ্লোবাল এবং ভারতের বাজারেও লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনটি অত্যন্ত কম দামে পেশ করা হবে। ধারণা করা হচ্ছে এই ফোনের দাম 15 বা 20 হাজার টাকা রাখা হতে পারে।

Moto G54 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G54 ফোনটিতে 6.54 ইঞ্চির FHD+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে।। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 20:9 আসপেক্ট রেশিও সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনের প্রসেসর ডিটেইলস এখনও পর্যন্ত জানা যায়নি।
  • স্টোরেজ: এতে 8GB RAM এর সঙ্গে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। ফোনের মেমরি বাড়ানোর জন্য ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে। এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।
  • ক্যামেরা: ফোনটির রেন্ডারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছিল। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G54 5G ফোনটিতে দীর্ঘ ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।
  • ওএস: Moto G54 5G ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। পড়ে এটি আপডেটও পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here