গত মাসে ব্রাজিলে মোটোরোলা তাদের জি6 সিরিজ লঞ্চ করে। তারপর থেকেই শোনা যাচ্ছিল ফোনটি খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ হবে এবং আজ তা হয়ে গেছে। ব্রাজিলে যেখানে তিনটি মডেল লঞ্চ হয়েছিল ভারতে আপাতত দুটি মডেল পেশ করা হয়েছে। কোম্পানি মোটো জি6 এবং মোটো জি6 প্লে লঞ্চ করেছে। মোটো জি6 13,999 টাকার বিনিময়ে অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে। অপরদিকে মোটো জি6 প্লে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে, দাম 11,999 টাকা।
আগে মোটো জি সিরিজের ফোন সাধারণ স্ক্রিনের সঙ্গে পাওয়া যেত, কিন্তু এখন বেজল লেস ট্রেন্ড শুরু করে দিয়েছে। দুটি ফোনই ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
মোটো জি6 :
মোটো জি6 ফোনটিতে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.7 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে। বেজল লেস ডিসপ্লে সত্ত্বেও এর হোম প্যানেলেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।
মোটো জি6 কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেটে কাজ করে এবং এতে 14এনএমের 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। ফোনটির 3 জিবি র্যাম/32 জিবি ইন্টারনাল মেমরি ও 4 জিবি র্যাম/64 জিবি ইন্টারনাল মেমরির দুটি ভেরিয়েন্ট আছে। দুটি ভেরিয়েন্টেই মেমরি কার্ড সাপোর্ট করে।
এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। ফোনের ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল এবং বোকে মোডের মত এফেক্টস আছে। সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
মোটো জি6 একটি 4জি ভোলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে ওয়াইফাই এবং ব্লুটুথও আছে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক আছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 3,000 এমএএইচ ব্যাটারী।
মোটো জি6 প্লে :
মোটো জি6 প্লে মোটোরোলার জি6 সিরিজের সবচেয়ে সস্তা ফোন। এতে 18:9 আসপেক্ট রেশিওসহ 5.7 ইঞ্চির ফুল ভিউ এইচডি+ স্ক্রিন আছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 430 চিপসেটে রান করে এবং এতে 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে।
এতে 3 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি আছে। এই ফোনটিতে মাইক্রোএসডি কর্ড সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এতে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। দুটি ক্যামেরার সঙ্গেই এলইডি ফ্ল্যাশ আছে। মোটো জি6 প্লের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচ ব্যাটারী আছে।
