মোটোরোলা কোম্পানি তাদের ‘জি’ সিরিজের নতুন Moto G67 এবং Moto G77 স্মার্টফোনদুটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনদুটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে আপকামিং ফোনদুটির ইমেজ প্রকাশ্যে এসেছে। রেন্ডার ইমেজ লিকের মাধ্যমে Moto G67 এবং Moto G77 ফোনগুলির লুক এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে।
ডিজাইনের দিক দিয়ে Moto G67 এবং Moto G77 ফোনদুটি অনেকটাই একইরকম দেখাচ্ছে। ফোনদুটির ব্যাক প্যানেলের উপরের ডান দিকে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এতে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। এই ফোনের ডান দিকের ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনগুলিতে পাঞ্চ-হোল স্টাইল সহ ফ্ল্যাট স্ক্রিন যোগ করা হয়েছে।
লিক অনুযায়ী Moto G77 ফোনটি Pantone Black Olive এবং Pantone Shaded Spurce কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে Moto G67 ফোনটি Pantone Arctic Seal এবং Light Parrot Green কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ওপরের ফটো গ্যালারিতে এই দুটি আপকামিং ফোনের লিক রেন্ডার ইমেজ শেয়ার করা হল।
Moto G77 5G ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 128GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
লিক অনুযায়ী Moto G77 5G ফোনটিতে 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হতে পারে। লকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি IP64 রেটিং সহ পেশ করা হতে পারে।
Moto G77 ফোনটিতে 108MP ক্যামেরা দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G77 ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি থাকতে পারে।










