Motorola তাদের লো বাজেট 5G স্মার্টফোন Moto G67 Power 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। গত নভেম্বর মাসে ভারতে এই ফোনটি 15,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনটির মার্কেট অপারেটিং প্রাইস (MOP) বাড়িয়ে 17,999 টাকা করে দেওয়া হয়েছে। গত 16 ফেব্রুয়ারি, 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে।
কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী Moto G67 Power ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টটির রিটেইল লেভেল MOP 17,999 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ফোনটির দাম লঞ্চ প্রাইসের তুলনায় 2,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি Pantone কিউরেটেড Cilantro, Curacao Blue এবং Parachute কালার অপশনে সেল করা হয়।
এই ফোনটির দাম বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। বর্তমানে ইন্ডাস্ট্রিতে কম্পোনেন্ট কস্টের পরিবর্তন, ডলারের তুলনায় টাকার মূল্যহ্রাস, লজিস্টিক ও সাপ্লাই চেইনের খরচ বৃদ্ধির মতো কারণগুলি প্রাইস রিভিশনের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মূল্যবৃদ্ধি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
Moto G67 Power 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 391ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i কোটিং যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Moto G67 Power 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU দেওয়া হয়েছে।
Moto G67 Power 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT600 সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ফ্লিকার লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি সেগমেন্ট Moto G67 Power 5G ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার। এই ফোনে 7000mAh Silicon Carbon battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি সিঙ্গেল চার্জে 58 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Moto G67 Power 5G ফোনে 1 বছর Android এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে Google Gemini সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, Bluetooth 5.1 এবং 5GHz Wi-Fi যোগ করা হয়েছে।
যারা 16 টাকার রেঞ্জে এই ফোনটি কেনার কথা ভাবছিলেন, তাদের এখন বাজেট বাড়াতে হবে অথবা অন্য কোনো স্মার্টফোন কিনতে হবে। বাজারে উপস্থিত Lava Storm Play, Realme P3 Lite ও Samsung Galaxy F70e 5G ফোনগুলি কম দামে বেশ সুন্দর অপশন। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি ফোন কিনতে পারেন।











