মোটোরোলা কিছু দিনের মধ্যেই গ্লোবাল এবং ভারতীয় বাজারে তাদের নতুন জি সিরিজের Moto G85 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এটি আগের জি84 মডেলের সাকসেসর বলে আশা করা হচ্ছে। সম্প্রতি লিক হয়েছে এই ফোনের ডিজাইন। এবার সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে এই ফোনের রেন্ডার, কালার অপশন এবং স্পেসিফিকেশনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার এবং লুক সম্পর্কে।
Moto G85 5G এর ডিজাইন এবং কালার অপশন (লিক)
- টিপস্টার ইভান ব্লাস তাঁর সোশ্যাল মিডিয়া সাইট এক্সে Moto G85 5G ফোনের ডিটেইলস শেয়ার করেছে।
- লিক রেন্ডার অনুযায়ী মোটো G85 ফোনে ব্রাস, ডার্ক গ্রে এবং ব্লু এই তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।
- এই ফোনের সামনের দিকে পাঞ্চ-হোল কাটআউট এবং চারিদিকে পাতলা বেজাল দেখা গেছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাকে কিছুটা কার্ভ ডিজাইন রয়েছে।
- এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা কিছুটা উঁচু রয়েছে। এই ফোনে ডুয়াল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেখা গেছে।
- ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে এবং নীচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
- ফ্রন্ট ডিসপ্লেতে ফোনটির নাম দেখা গেছে, তবে ব্যাক প্যানেলে মোটোরোলা লোগো ব্র্যান্ডিং রয়েছে।
Moto G85 5G এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: টিপস্টার মস্ট্রি ল্যুপিন বক্তব্য অনুযায়ী Moto G85 5G ফোনে 6.67-ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে।
- প্রসেসর: এই স্মার্টফোনে 2.3GHz ক্লক স্পীড এবং অ্যাড্রিনো 619 GPU সহ স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টা-কোর প্রসেসর দেওয়া হতে পারে।
- ক্যামেরা: এই ফোনে রেয়ার সেটআপে (f/1.79″) সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং ম্যাক্রো 9MP আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP সেন্সর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
- স্টোরেজ: এই মোটোরোলা ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সেওয়া হতে পারে।
- ব্যাটারি: এই ফোনে পাওয়া ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ওজন: লিক অনুযায়ী এই ফোনের ওজন 173 গ্রাম।
- ওএস: Moto G85 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।









