শীঘ্রই Motorola পেশ করবে দুটি সস্তা স্মার্টফোন, জেনে নিন কবে লঞ্চ

মোটোরোলা কয়েক দিন আগে ভারতের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন Moto G 5G লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি দুটি নতুন ফোনে কাজ করছে যা বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। জানা গেছে এই ফোনদুটির কোডনেম Motorola Capri ও Motorola Capri Plus। এছাড়া ফোনদুটির মডেল নাম্বার XT2127 এবং XT2129 বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে এই আপকামিং ফোনদুটি আগামী বছর শুরুতে পেশ করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এবিষয়ে কিছুই জানা যায়নি।

Motorola Capri এর স্পেসিফিকেশন

XDA Developers এর অ্যাডাম কন‌ওয়ের সহযোগিতায় TechnikNews এর একটি রিপোর্টে বলা হয়েছে যে মোটোরোলা ক‍্যাপ্রি এবং ক‍্যাপ্রি প্লাস বা ক‍্যাপ্রিপ নামের দুটি ফোনে কাজ করছে। আশা করা হচ্ছে ডুয়েল সিম Motorola Capri তে 60Hz রিফ্রেশরেট ও 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে স্ন‍্যাপড্রাগন 460 SoC এর সঙ্গে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ থাকতে পারে। XT2127 মডেল নাম্বারটি Motorola Capri ফোনের হবে বলে মনে করা হচ্ছে।

Motorola Capri এর ক‍্যামেরা

এই ফোনে 48 মেগাপিক্সেলের “s5kgm1st” প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর (ov02b1b), 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স (gc02m1) ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (s5k4h7) দেওয়া হতে পারে। এতে এন‌এফসি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 13 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে।

Motorola Capri Plus এর স্পেসিফিকেশন

এই ফোনে এইচডি+ রেজলিউশন ও 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। Motorola Capri Plus ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরির সঙ্গে পেশ করা হতে পারে। ফোটোগ্রাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও একটি স‍্যামসাঙের 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকতে পারে।

দাম

লিক অনুযায়ী Motorola Capri ও Motorola Capri Plus ফোনদুটি বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। এছাড়া ফোনদুটি একাধিক কালার ভেরিয়েন্টে সেল করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here