Home খবর 50MP সেলফি ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Motorola Edge 2026, জেনে নিন দাম

50MP সেলফি ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন Motorola Edge 2026, জেনে নিন দাম

Motorola টেক জগতে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Motorola Edge 2026 লঞ্চ করেছে। স্টাইলিশ লুক সহ এই ফোনে 50MP ক্যামেরা, 8GB RAM এবং MediaTek Dimensity 7450 প্রসেসর যোগ করা হয়েছে। আপাতত ফোনটি আমেরিকা ও কানাডায় লঞ্চ করা হয়েছে, যা অদূর ভবিষ্যতে ভারতেও সেল করা হবে। নতুন Motorola Edge 2026 ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Motorola Edge 2026 ফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 2026 5G ফোনে 6.3-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5200nits পীক ব্রাইটনেস সহ HDR10+ সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

গ্লোবাল মার্কেটে Motorola Edge 2026 5G ফোনটি MediaTek Dimensity 7450 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC2 GPU রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে LPDDR5X RAM দেওয়া হয়েছে।

Motorola Edge 5G (2026) ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি Sony LYTIA 710 OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP 3x টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola Edge 2026 ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 7 মিনিটের চার্জে এই ফোনে গোটা দিনের ব্যাক‌আপ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

Motorola Edge 5G ফোনের এই নতুন 2026 মডেল Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এতে তিন জেনারেশন ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনে Circle to Search এবং Google Gemini এর মতো বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে এবং জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.4 দেওয়া হয়েছে।

Motorola Edge 2026 ফোনের দাম

গ্লোবাল মার্কেটে Motorola Edge 2026 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 8GB RAM + 128GB storage যোগ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে $599.99। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 57,299 টাকার কাছাকাছি। বিদেশের বাজারে এই ফোনটি Pantone Martini Olive কালার অপশনে সেল করা হবে।