আজ Motorola ভারতের বাজারে তাদের প্রোডাক্টের লসিতে নতুন স্মার্টফোন হিসাবে Motorola Edge 60 Fusion লঞ্চ করেছে। এই ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7400 প্রসেসর সহ স্মার্টফোন। এই 5G ফোনে 12GB RAM, 5500mAh Battery এবং 32MP Selfie ক্যামেরার সঙ্গে সঙ্গে 1.5K Curved ডিসপ্লে দেওয়া হয়েছে। ফলে এই ফোনটিতে শক্তিশালী স্পেসিফিকেশন ও স্টাইলিশ ডিজাইনের দারুণ কম্বিনেশন পাওয়া যাবে। Motorola Edge 60 Fusion ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Motorola Edge 60 Fusion ফোনের দাম
- 8GB RAM + 256GB Storage – ₹22,999
- 12GB RAM + 256GB Storage – ₹24,999
ভারতের বাজারে Motorola Edge 60 Fusion ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলের দাম 22,999 টাকা এবং 12GB RAM ভেরিয়েন্টের দাম 24,999 টাকা রাখা হয়েছে। প্রাইমারি সেলে এই ফোনের দামে কোম্পানির পক্ষ থেকে 2 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, যার ফলে এই ফোনটি মাত্র 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 9 এপ্রিল থেকে এই ফোনটি PANTONE Amazonite, PANTONE Slipstream এবং PANTONE Zephyr কালার অপশনে সেল করা হবে।
Motorola Edge 60 Fusion ফোনের স্পেসিফিকেশন
- 6.7″ 1.5K Curved Display
- MediaTek Dimensity 7400
- 12GB RAM + 256GB Storage
- 50MP Rear Camera
- 32MP Selfie Camera
- 5,500mAh Battery
- 68W TurboPower
ডিসপ্লে
Motorola Edge 60 Fusion ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই অল কার্ভ AMOLED স্ক্রিন 120Hzরিফ্রেশ রেট, 446ppi পিক্সেল ডেনসিটি ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং, অ্যাকোয়া টাচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য গোরিলা গ্লাস 7আই রয়েছে।
পারফরমেন্স
Motorola Edge 60 Fusion ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেস তৈরি এই প্রসেসর 2GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অ্যান্ড্রয়েড 15 সহ এই ফোনে 3 বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Fusion ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP LYT 700C প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 120° FOV সহ 13MP Ultra wide + Macro লেন্স এবং থার্ড 3-इन-1 লাইট সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Fusion ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই ব্যাটারি 42.5 ঘণ্টা ব্যাকআপ দুতে সক্ষম। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার
Motorola Edge 60 Fusion ফোনে MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। এর ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে। Water Touch 3.0 ফিচারের দৌলতে এই ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যায়। এই ফোনে Moto Gestures এবং AI ফিচারও যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 এর পাশাপাশি NFC ফিচার রয়েছে।











