2,000 টাকা দাম বাড়বে Motorola Edge 60 Fusion স্মার্টফোনের, জেনে নিন কবে থেকে প্রযোজ্য হবে নতুন দাম

Motorola এর এজ সিরিজের Motorola Edge 60 Fusion স্মার্টফোনের দাম বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 15 মে থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টে নতুন দাম জারি করা হবে। অর্থাৎ 3 দিন পরে  Moto Edge 60 Fusion ফোনটি কিনলে অতিরিক্ত 2,000 টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক  Motorola Edge 60 Fusion স্মার্টফোনের নতুন  দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Motorola Edge 60 Fusion ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে এর দাম বাড়িয়ে 22,999 টাকা রাখা হয়েছে।। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা থেকে বেড়ে 26,999 টাকা হয়ে গেছে। একইভাবে 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা ছিল, এখন 28,999 টাকা দামে সেল করা হবে। অর্থাৎ সমস্ত ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে ইনপুট কস্ট, চ্যানেল ইনভেসমেন্ট এবং প্রোডাক্ট ভ্যালু প্রপোজিশনের কারণে এই সিধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মোটোরোলার বক্তব্য অনুযায়ী কোম্পানির ইন্টারনাল কমার্শিয়াল অ্যাসেসমেন্ট এই প্রাইস হাইকের প্রধান কারণ।

Motorola Edge 60 Fusion ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির Super HD+ 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই অল কার্ভ AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং Gorilla Glass 7i প্রোটেকশন সাপোর্ট করে। এই স্ক্রিনে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং, অ্যাকোয়া টাচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 60 Fusion ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেস তৈরি এই প্রসেসর 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অ্যান্ড্রয়েড 15 সহ এই ফোনে 3 বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 Fusion ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP LYT 700C প্রাইমারি সেন্সর, 13MP Ultra wide + Macro লেন্স এবং থার্ড 3-इन-1 লাইট সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Fusion ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই ব্যাটারি 42.5 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Motorola Edge 60 Fusion ফোনে MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। এর ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে। Water Touch 3.0 ফিচারের দৌলতে এই ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যায়। এই ফোনে Moto Gestures এবং AI ফিচারও যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.4 এবং Wi-Fi 6 এর পাশাপাশি NFC ফিচার রয়েছে।

মূল্যবৃদ্ধির পর মিড-রেঞ্জে Motorola Edge 60 Fusion ফোনটি OnePlus Nord সিরিজ, iQOO নাম্বার সিরিজ এবং Realme GT সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। Motorola Edge 60 Fusion ফোনে নতুন দাম জারি হওয়ার আগের ইউজাররা ফোনটি কিনতে পারেন। কারণ আগামী 15 মে থেকে ফোনটি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here